Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ পালন করলো জাতীয় জাদুঘর কতৃপক্ষ

আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ পালন করলো জাতীয় জাদুঘর কতৃপক্ষ 
সৈয়দ খায়রুল আলম,ঢাকা ১৮মেনানান আয়োজনে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ পালন করলো জাতীয় জাদুঘর কতৃপক্ষ। ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবসের Museums Uniting a Divided World বিভক্…

 




 আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ পালন করলো জাতীয় জাদুঘর কতৃপক্ষ 


সৈয়দ খায়রুল আলম,ঢাকা ১৮মে

নানান আয়োজনে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ পালন করলো জাতীয় জাদুঘর কতৃপক্ষ। ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবসের Museums Uniting a Divided World বিভক্ত বিশ্বের সেতু বন্ধনে জাদুঘর মুল চেতনায় মঙ্গলবার সকাল দশটায় বাংলাদেশ জাতীয় জাদুঘর হতে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা টিএসসি চারকলা হয়ে জাদুঘর চত্বরে এসে শেষ হয়। 

এর আগে জাতীয় জাদুঘর এর মহা-পরিচালক তানজিম ওয়াহাব সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন। 

শোভাযাত্রা শেষে ঢাকার চারটি স্কুলের  দু-শতাধিক ছাত্র ছাত্রী একসাথে বিশাল লম্বা চিত্রঅংকন সম্পন্ন করে। শিশুদের সাথে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম আন্তর্জাতিক চিত্রশিল্পী এসএম সুলতান এর বিষয়ে বিস্তারিত তুলে ধরে শিশু পাচার প্রতিরোধ ও সড়ক নিরাপত্তার সচেতনতা তৈরিতে প্রশিক্ষণ দিয়ে সচেতনতা তৈরিতে ভুমিকা রাখেন।

প্রদর্শনী করা হয়। 

এরপর বাংলাদেশ জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারির বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,নিতাই রায় চৌধুরী,এমপি।

দ্বিতীয় পর্ব বেলা তিনটায় আলোচনা সভা বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহা-পরিচালক তানজিম ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিতাই রায় চৌধুরী, এমপি,মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ছিলেন কানিজ মওলা,সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,স্থপতি মেরিনা তাবাসসুম,সভাপতি, বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ, মো. সাদেকুল ইসলাম,সচিব বাংলাদেশ জাতীয় জাদুঘর,

অনুষ্ঠান সঞ্চালনা করেন আসমা ফেরদৌসি,কীপার, জনশিক্ষা, বাংলাদেশ জাতীয় জাদুঘর।

আলোচনা শভা শেষে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাদুঘর পরিবারের সদস্যরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশনা করেন।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।

No comments