Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদী ও খাল সংস্কার কাজের গতি বাড়ানোর দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির স্মারকলিপি

নদী ও খাল সংস্কার কাজের গতি বাড়ানোর দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির স্মারকলিপি সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :দুই মেদিনীপুর জেলাবাসীকে বিধ্বংসী বন্যা ও জলবন্দী পরিস্থিতির হাত থেকে রেহাই দিতে আগামী বর্ষার …

 


নদী ও খাল সংস্কার কাজের গতি বাড়ানোর দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির স্মারকলিপি 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :দুই মেদিনীপুর জেলাবাসীকে বিধ্বংসী বন্যা ও জলবন্দী পরিস্থিতির হাত থেকে রেহাই দিতে আগামী বর্ষার পূর্বে অতি সত্বর জরুরী ভিত্তিতে নজরদারীর মাধ্যমে নদী ও খাল সংস্কার কাজের গতি বাড়ানোর দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির স্মারকলিপি 

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাবাসীকে বিধ্বংসী বন্যা ও কয়েক মাস ধরে জলবন্দী পরিস্থিতির হাত থেকে রেহাই দিতে আগামী বর্ষার পূর্বে অতি সত্বর জরুরী ভিত্তিতে নজরদারীর মাধ্যমে নদী ও খাল সংস্কার কাজের গতি বাড়ানোর দাবী জানিয়ে আজ রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

 কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,বিধানসভার নির্বাচন পর্ব সম্প্রতি শেষ হয়েছে। এখনো মন্ত্রীদের মধ্যে মন্ত্রিসভার সমস্ত দপ্তর বন্টন হয়নি। অন্যদিকে বর্ষা আসতে আবহাওয়া দপ্তরের নিয়ম অনুসারে আর মাত্র মাসখানেক বাকী। ফি বছরের বন্যা ও জলবন্দী সমস্যা সমাধানের লক্ষ্যে অবিভক্ত মেদিনীপুর জেলার কয়েক লক্ষাধিক মানুষকে স্বস্তি দিতে বানভাসি ও জলবন্দীদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্যের পূর্বতন সেচ ও জলপথ দপ্তর  "নো কস্ট" পদ্ধতিতে রূপনারায়ন-কংসাবতী-শিলাবতী নদী সহ দেহাটি-সোয়াদিঘী-গঙ্গাখালি-জঁফুলি-দেনান-টোপা-কামিনা-জয়গোপাল-সোলাটোপা প্রভৃতি সমস্ত নিকাশী খালগুলির সংস্কার কাজে হাত দিয়েছিল। এ কাজগুলির কোনোটা শুরু হয়েছে,কোনোটা অর্ধেক,কোনোটা সিকি অংশ সংস্কার হয়েছে। দেহাটি সহ কয়েকটি খালের ক্ষেত্রে এখনো মাটি বিক্রির পোর্টালই চালু হয়নি। সমস্ত সংস্কার কাজই নির্বাচনের কারণে প্রায় দু'মাস থমকে রয়েছে।

 নারায়নবাবু বলেন, আমরা মনে করি,"নো কস্ট" পদ্ধতিতে এই সমস্ত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। ফলস্বরূপ এক্ষুনি জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আশু কাজ সম্পন্ন না করলে আগামী বর্ষায় জেলার বিরাট অংশ হয় বন্যাকবলিত তা না হলে জলবন্দী অবস্থার মধ্যে পড়বে।

        সেজন্য আগামী বর্ষার পূর্বে অবিভক্ত মেদিনীপুর জেলাবাসীকে বিধ্বংসী বন্যা ও কয়েক মাস ধরে ফি বছরের জলবন্দী পরিস্থিতির হাত থেকে রেহাই দিতে অতি সত্বর জরুরী ভিত্তিতে নজরদারীর মাধ্যমে নদী ও খাল সংস্কার কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ও দেহাটি সহ যে খালের ক্ষেত্রে এখনো মাটি বিক্রির পোর্টালই চালু করা হয়নি,তাও অতি সত্বর চালু করতে আজকে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।



No comments