হলদিয়া হেলিপ্যাড ময়দানের পাশে খাল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহহলদিয়া হেলিপ্যাড ময়দান সংলগ্ন বিষ্ণু রামচক খাল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ। এলাকার মানুষ হলদিয়া পুলিশ ফাঁড়িতে খব…
হলদিয়া হেলিপ্যাড ময়দানের পাশে খাল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ
হলদিয়া হেলিপ্যাড ময়দান সংলগ্ন বিষ্ণু রামচক খাল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ। এলাকার মানুষ হলদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠিয়েছেন। পচে গলে যাওয়ার এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। সূত্রে জানা যায় গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে পাশাপাশি থানায় মিসিং ডায়েরির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান পুলিশের মৃত ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ হবে।তবে কিভাবে মৃত্যু তা ময়না তদন্তে রিপোর্ট এলেই জানা যাবে।

No comments