কলকাতার মল্লিকঘাট ফুলবাজার পরিচালন সমিতির অফিসে চাবির তালা।সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :বন্ধ জঞ্জাল সাফাই সহ সমস্ত পরিষেবা ব্যবস্থা।বর্তমান অচলাবস্থা দূরীকরণে অবিলম্বে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে মুখ্যমন…
কলকাতার মল্লিকঘাট ফুলবাজার পরিচালন সমিতির অফিসে চাবির তালা।
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :বন্ধ জঞ্জাল সাফাই সহ সমস্ত পরিষেবা ব্যবস্থা।বর্তমান অচলাবস্থা দূরীকরণে অবিলম্বে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি।
রাজ্যের বৃহত্তম কলকাতার মল্লিকঘাট ফুলবাজারের বর্তমান অচলাবস্থা দূরীকরণে অবিলম্বে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে আজ সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি দেওয়া হয়।
সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পরদিনই বহিরাগত কিছু ব্যক্তি ফুলবাজার পরিচালন সমিতির অফিসে বিজেপি দলের পতাকা লাগিয়ে দিয়ে অফিসের ভিতরে কর্মরত কর্মচারীদের জোরপূর্বক বের করে দিয়ে চাবির তালা লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ তারপর থেকে বাজারে প্রত্যহ ফুল বিক্রির জন্য নির্ধারিত টাকা আদায় সহ জঞ্জাল সাফাই প্রভৃতি দৈনন্দিন কাজকর্ম বন্ধ রয়েছে। সে কারণে পুরো বাজারটিতে দুর্গন্ধ সহ এক পুঁতিগন্ধময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবিলম্বে ফুলবাজারের বর্তমান অচলাবস্থা দূরীকরণে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাহাতে প্রত্যহ জঞ্জাল ও আবর্জনা পরিষ্কার সহ বাজারের সমস্ত রকম পরিষেবামূলক ব্যবস্থা চালু থাকে সেই দাবীতে আজকের এই স্মারকলিপি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য,হাওড়া ব্রীজ সংলগ্ন গঙ্গার পাড়ের ওই ফুলবাজারটি প্রত্যহ ভোর ৩ টে থেকে রাত্রি ১০টা পর্যন্ত বসে। ওই প্ল্যাটফর্ম সংলগ্ন রেলের খাদের এক কোণে মাত্র ৩৪০০ বর্গ মিটার জায়গার উপর বসা এই ফুলবাজারে হাওড়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি জেলা থেকে আনুমানিক ১২ থেকে ১৫ হাজার ফুলচাষী ও ফুলব্যবসায়ী প্রত্যহ ফুল কেনাবেচার কারণে আসে। বাজারটি আয়তনে খুব ছোট হওয়ায় বহু ফুলচাষী বাজার সংলগ্ন স্ট্যান্ড ব্যাংক রোডের দুধারে বসে ফুল কেনাবেচা করতে বাধ্য হয়।


No comments