মহান লেনিন সহ মনীষীদের অবমাননা ও সন্ত্রাসের বিরুদ্ধে মেছেদায় বিক্ষোভ-মিছিল সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রুশ বিপ্লবের রূপকার মহান লেনিনের মূর্তি,সিধু কানহু এর মূর্তি, নীল বিদ্রোহের সৌধ ভাঙা, নবজাগরণের মনীষীদের অবমাননা ,সংখ্যাল…
মহান লেনিন সহ মনীষীদের অবমাননা ও সন্ত্রাসের বিরুদ্ধে মেছেদায় বিক্ষোভ-মিছিল
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রুশ বিপ্লবের রূপকার মহান লেনিনের মূর্তি,সিধু কানহু এর মূর্তি, নীল বিদ্রোহের সৌধ ভাঙা, নবজাগরণের মনীষীদের অবমাননা ,সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানপাট ভাঙা,কলেজ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের পরিবেশ গড়ে তোলার বিরুদ্ধে এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হওয়ার বিরুদ্ধে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর পক্ষ থেকে আজ মেচেদায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস,মধুসূদন বেরা, জেলা কমিটির সদস্য আনন্দ বরন হান্ডা প্রমুখ। বক্তারা বলেন নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর বিভিন্ন জায়গায় রুশ বিপ্লবের রূপকার মহান লেনিনের মূর্তি ভাঙা হয়েছে ,সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানহু এর মূর্তি ভাঙা হয়েছে। নীল বিদ্রোহের স্মারক উপড়ে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানপাট-ঘরবাড়ি ভাঙচুর চলছে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্বতন সরকারের ছাত্রসংগঠনগুলোর মত থ্রেট কালচার শুরু হয়েছে। মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আবার এরকম একটা পরিস্থিতিতে কালোবাজারীরা,মজুদদাররা ডাল-তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে,পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হতে চলেছে। ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ পরীক্ষা কে বেসরকারি সংস্থাকে দেওয়ার ফলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ নষ্ট করছে। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

No comments