Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকার গঠনের প্রস্তুতি নিয়ে কর্মশালা

সরকার গঠনের প্রস্তুতি নিয়ে কর্মশালারাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ শে এপ্রিল অষ্টাদশ বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, আগামী ৪ঠা মে ভোট গণনা হবে সারা রাজ্যের মানুষের রায় ইভিএম বাক্সবন্দী রয়েছে স্ট্রংরুমে। প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ …

 


সরকার গঠনের প্রস্তুতি নিয়ে কর্মশালা

রাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ শে এপ্রিল অষ্টাদশ বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, আগামী ৪ঠা মে ভোট গণনা হবে সারা রাজ্যের মানুষের রায় ইভিএম বাক্সবন্দী রয়েছে স্ট্রংরুমে। প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ নির্বাচন হলেও দ্বিতীয় পর্যায়ে বিক্ষিপ্ত ঘটনার জন্য আজ বেশ কয়েকটি বুথে পুনঃনির্বাচন করছেন কমিশন। ৪ঠা মে সকাল থেকে ভোট গণনা শুরু হবে আর তার জন্যই দলীয়কর্মীরা কে কিভাবে ভোট গ্রহণ কেন্দ্রে অবস্থান করবেন সে নিয়েই রাজনৈতিক নেতাদের দলীয়ভাবে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। সরকারিভাবে ট্রেনিং শুরু হয়েছে ইভিএম খোলা থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত কিভাবে কিভাবে মানুষের সামনে পৌঁছে দেওয়া যায় সে নিয়েও রাজনৈতিক দলের প্রার্থী এবং এজেন্ট এবং তার সহযোগী সদস্যদের নিয়ে সরকারিভাবে ট্রেনিং শুরু হয়েছে। ৪ঠা মে নির্বাচনের পরেই সরকার গঠনের তৎপরতা শুরু হবে। আজ পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা শান্তিপুরে এক গেস্ট হাউসে ভারতীয় জনতা পার্টি বিজেপির উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী কর্মশালায় উপস্থিত খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ বিজেপির প্রায় ৩৫ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা রয়েছেন। উপস্থিত রয়েছেন একাধিক কর্মকর্তা। গণনা কেন্দ্রে কে কি ভূমিকায় থাকবে সে নিয়ে আজকের কর্মশালায় আলোচনা হয়।

পূর্ব মেদিনীপুরে বিজেপির নির্বাচনী কর্মশালায় উপস্থিত দিলীপ ঘোষ, উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব, জে পি রাঠোর, সুনিল বনসল,অমিত মালব্য প্রমূখ।

সংবাদ মাধ্যমে কি জানালেন ভারতীয় জনতা পার্টি খড়্গপুর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।



No comments