গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ভগবানপুর থানার অন্তর্গত ভূ-চড়াবার গ্রামের বাসিন্দা উদয় শঙ্কর গিরির বাড়িতে অভিযান চালায় ভগবানপুর থানার পুলিশ।অভিযুক্তের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা যায়, কোনো ধরণের বৈধ লাইসে…
গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ভগবানপুর থানার অন্তর্গত ভূ-চড়াবার গ্রামের বাসিন্দা উদয় শঙ্কর গিরির বাড়িতে অভিযান চালায় ভগবানপুর থানার পুলিশ।
অভিযুক্তের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা যায়, কোনো ধরণের বৈধ লাইসেন্স ছাড়াই বাড়িতে অবৈধভাবে মদের ব্যবসা চালাচ্ছিলেন উদয় শঙ্কর গিরি।
ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে সমস্ত অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত উদয় শঙ্কর গিরিকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া মেনে পরবর্তী তদন্ত শুরু হয়েছে।

No comments