এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, অজ্ঞাত পরিচয় ব্যক্তির স্ট্রংরুমে প্রবেশ যা নিয়ে শিল্প শহরে তুলকালাম হ্যাঁ ঠিকই শুনেছেন শিল্প শহর হলদিয়া স্ট্রংরুমে বাক্সবন্দী রয়েছে মহিষাদল হলদিয়া এবং নন্দীগ্রাম মানুষের রায়। আগামী ৪ঠা মে গণনা শু…
এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, অজ্ঞাত পরিচয় ব্যক্তির স্ট্রংরুমে প্রবেশ যা নিয়ে শিল্প শহরে তুলকালাম
হ্যাঁ ঠিকই শুনেছেন শিল্প শহর হলদিয়া স্ট্রংরুমে বাক্সবন্দী রয়েছে মহিষাদল হলদিয়া এবং নন্দীগ্রাম মানুষের রায়। আগামী ৪ঠা মে গণনা শুরু হবে করার নজরদারি কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশে পাহারায় রয়েছে স্ট্রং রুমে ইভিএম বাক্স। বিশেষ সূত্রে জানা যায় আজ দুপুরে এক অজ্ঞাত মহিলা তার পরিচয় পত্রবিহীন নিয়ে প্রবেশ করেন পুলিশ মহিলাকে আটকে দেয়। ঘটনাস্থলে ছুটে আছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডল খবর পেয়ে উপস্থিত হন হলদিয়ার এসডিও। জানাযায় আগামী চৌঠায় মেয়ে নির্বাচনে ফলাফল ঘোষণা হবে তার জন্য কম্পিউটার এবং প্রিন্টার দেখার জন্যই জেলাশাসক দপ্তর থেকে পাঠানো হয়েছিল। কিন্তু ওই ভদ্রমহিলা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ না করেই সরাসরি চলে আসেন স্ট্রং রুমে আত্মা নিয়েই তুলকালাম। তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডল বলেন আমাদের সমর্থকরা করা পাহারায় রয়েছে ওই ভদ্রমহিলা প্রবেশ করতেই তাকে আটকে দেয় এবং আমাদের খবর দিতে আমরা চলে আসি সঙ্গে সঙ্গেই উপস্থিত হন হলদিয়ার এসডিও। আমরা জানতে পারি সরকারের আধিকারিকদের মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলেই এই ঘটনা ঘটেছে। উনি সরকারি আধিকারিক হয়েই ইলেকট্রনিক্স কম্পিউটার এবং প্রিন্টার দেখার জন্য এসেছিলেন। তবে এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি, হলদিয়া বিধানসভার প্রার্থী প্রদীপ কুমার বিজলী তিনি বলেন তৃণমূল জেনেশুনে নাটক করছে যতদিন এগিয়ে আসছে ততই বিজেপি বিজেপি ভূত দেখছে। এই ঘটনা এক অজ্ঞাত ভদ্রমহিলাও স্ট্রং রুমের সামনে আসতেই সঙ্গে সঙ্গে এসডিও ম্যাডাম উপস্থিত হন এবং আমাদের দুই প্রার্থীকে নিয়ে স্ট্রংরুম এলাকা ঘুরিয়ে দেখিয়েছেন এবং তিনি জানিয়েছিলেন জেলা দপ্তর থেকে উনাকে পাঠানো হয়েছে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ না করেই সরাসরি স্ট্রংরুমে আসতেই এই বিপত্তি ঘটেছে। তিনি আরো বলেন আগামী ৪ঠা মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। যতই দিন এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেস বিজেপি ভূত দেখছে তবে তাদের এই অভিযোগ এখন থেকে নাটকীয় মোর নেবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর। রাজ্য এবং হলদিয়াতে তৃণমূল হারবে এখনই সাধারণ মানুষদের বলবে যে বিজেপি তার লোকদের নিয়ে স্ট্রংরুম বারে বারে আক্রমণ করেছে এবং স্ট্রংরুমের ইভিএম বাক্স পরিবর্তন করেছে কারণ আমরা এর আগেই এই ধরনের নির্বাচন কমিশনারকে আমরা অভিযোগ জানিয়েছিলাম। তবে তিনি আরো বলেন হলদিয়া শহর রাজ্যের মানুষ এত বোকা নয়। সাদা কে সাদা কালোকে কালো তারা চিনে গেছে তৃণমূল কংগ্রেসের ভন্ডামী আর নাটক জেনেই গেছে আর সেজন্যই রাজ্যের পরিবর্তনের ডাক দিয়েছে হলদিয়ার মানুষ সেই পরিবর্তনে ঠাই দিয়ে আগামী চৌঠা মে গেরুয়া আবির খেলার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন আর তৃণমূল কংগ্রেস শুধুই বিজেপি বিজেপি ভূত দেখবে আগামী দিনেও দেখে যাবে।
No comments