স্ট্রংরুমে ভিতরে অজ্ঞাত পরিচয় মহিলা প্রবেস ঘিরে তোলপাড় শিল্প শহর হলদিয়াগত ২৩ শে এপ্রি ল প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার ভোট গ্রহণ শেষ হয়েছে । হললিয়া বাসুদেবপুর গভমেন্ট স্পসন্ড বিবেকানন্দ বিদ্যাভবন । হলদিয়া, মহিষাদল এবং ন…
স্ট্রংরুমে ভিতরে অজ্ঞাত পরিচয় মহিলা প্রবেস ঘিরে তোলপাড় শিল্প শহর হলদিয়া
গত ২৩ শে এপ্রি ল প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার ভোট গ্রহণ শেষ হয়েছে । হললিয়া বাসুদেবপুর গভমেন্ট স্পসন্ড বিবেকানন্দ বিদ্যাভবন । হলদিয়া, মহিষাদল এবং নন্দীগ্রাম বিধানসভার ইভিএম বাক্স রয়েছে। কড়া নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। গত কয়েকদিন আগে পরিচয়বিহীন কয়েকজন মাতাল ঢুকে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছিল তারপরেই রাস্তার সামনেই যে গেট সেই গেট সবসময় বন্ধ থাকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ টহল দেয়। আজ দুপুরে ঠিক একই ধরনের ঘটনা ঘটলো তবে এক সরকারি দপ্তরের মহিলা তার পরিচয় পত্র না নিয়ে তিনি প্রবেশ করে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধার সৃষ্টি করে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় এসডিও এবং দুই তৃণমূল এবং বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে স্ট্রংরুম পর্যন্ত তাদেরকে ঘুরিয়ে দেখান সবকিছু ঠিক আছে কিনা।
সুত্রে জানা যায় ওই মহিলা কম্পিউটারের এক্সপার্ট ছিলেন তিনি দেখতে এসেছিলেন আগামী ৪ মে যে কাউন্টিং হবে তার সবকিছু ঠিক আছে কিনা। এই নিয়েই তৃণমূল কংগ্রেস অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনের কাছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডল বলেন সরকারি কোথাও আনরস্ট্যান্ডিং ছিল সেজন্য এই ঘটনা ঘটেছে। সরকারিভাবে এই ঘটনা কোথায় গাফিলতি ছিল সেটা তদন্ত করে দেখছেন। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী বলেন আগামী ৪ তারিখ ভোট গণনা হবে আর তার জন্যই ইলেকট্রনিক্স কম্পিউটার ঠিক আছে কিনা দেখার জন্যই এসেছিলেন তবে উনার কাছে পরিচয় পত্র ছিল না। সেজন্যই তৎক্ষণাৎ খবর পেয়ে এসডিও ম্যাডাম এসেছিলেন আমাদের উভয় দলে প্রার্থীদের নিয়ে স্ট্রং রুম পর্যন্ত আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন এই ঘটনায় বিজেপি ভূত দেখছে তৃণমূল। তৃনমূল কংগ্রেস প্রার্থী সামনেই এই ঘটনা এবং তারই পরিপ্রেক্ষিতে এসডিও ম্যাডাম জানিয়েছেন। তারপরও এরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন এটাই যে আগামী দিনে সারা রাজ্যের সঙ্গে হলদিয়াও হারছে। আগামী দিনে যাতে বলতে পারে যে বিজেপির লোকেরাই অন্যান্যদের ঢুকিয়ে ইভিএম বাক্স চেঞ্জ করেছে। তবে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে এখন থেকেই তৃণমূল বিজেপি ভূত দেখছে আরো ভুত দেখবে আগামী দিনে ভুত দেখবে তৃণমূল।

No comments