থানার পুলিশের বড় সাফল্য, হলদিয়া ১১৬ জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে উদ্ধার হওয়া হেমন্ত দুবে দেহ, খুনের ঘটনায় গ্রেপ্তার ৩গত ২৫ এপ্রিল ভবানীপুর থানার ১১৬ নম্বর জাতীয় সড়ক মাইতি মোড়ের কাছে ঝোপ থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় …
থানার পুলিশের বড় সাফল্য, হলদিয়া ১১৬ জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে উদ্ধার হওয়া হেমন্ত দুবে দেহ, খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
গত ২৫ এপ্রিল ভবানীপুর থানার ১১৬ নম্বর জাতীয় সড়ক মাইতি মোড়ের কাছে ঝোপ থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। চার দিন পরে তার পরিবারের লোকেরা ভবানীপুর থানায় এসে অভিযোগ দায়ের করেছিল। জানা গিয়েছিল ওর বাড়ি উত্তরপ্রদেশে, থাকতে মামা বাড়িতে ঘাটালে। বিবাহ করেছেন বাগনান, বন্ধুর বাড়ি যাচ্ছি নাম করে বেরিয়ে এসেছিলেন হেমন্ত দুবে (৩০) অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছিলেন ভবানীপুর থানার পুলিশ। ভবানীপুর থানার পুলিশের বড় সাফল্য এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে । তাদের কে আজ হলদিয়া আদালতে তুললে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
রাজ্যে অষ্টাদশ বিধানসভার নির্বাচনের একদিন পরে গত ২৫ এপ্রিল ভবানীপুর থানার ১১৬ নম্বর জাতীয় সড়কের মাইতি মোড়ের কাছে ঝোপ থেকে উদ্ধার হওয়া হেমন্ত দুবে (৩০) খুনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতরা হলেন মহাদেব মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও সিদ্ধার্থ ঘোষ। বিশেষ সূত্রে জানা গেছে, সিদ্ধার্থ ঘোষকে কলকাতা থেকে এবং বিশ্বজিৎ মণ্ডল ও মহাদেব মন্ডলকে হাওড়ার বাগনান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ২ যা মে ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২৮ শে এপ্রিল ভবানীপুর থানায় পরিবারের অভিযোগ দায়ে খুনের মামলা রুজু হয়। পরিবারের দাবি, ‘বন্ধুর বাড়ি যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন হেমন্ত।
ভবানীপুর থানার এক আধিকারিক বলেন, "অভিযোগ পেয়ে তদন্ত নেমে বাগনান থেকে মহাদেব মন্ডল, বিশ্বজিৎ মন্ডল কলকাতা থেকে সিদ্ধার্থ ঘোষ কে গ্রেফতার করা হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালত ৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে”।

No comments