পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের চেয়ার ফাঁকাসবাই রাজা হলদিয়া পৌরসভার আধিকারিকরা, পৌর নাগরিকরা আসছেন,ঘুরে ঘুরে যাচ্ছেন কি বললেন ব্রজেন মাইতি প্রসঙ্গত,অষ্টাদশ বিধানসভা নির্বাচন রাজ্যের ২৩ এবং ২৯ শে এপ্রিল অনুষ্ঠিত হয় ৪ঠা মে ফলাফল ঘো…
পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের চেয়ার ফাঁকা
সবাই রাজা হলদিয়া পৌরসভার আধিকারিকরা, পৌর নাগরিকরা আসছেন,ঘুরে ঘুরে যাচ্ছেন কি বললেন ব্রজেন মাইতি
প্রসঙ্গত,অষ্টাদশ বিধানসভা নির্বাচন রাজ্যের ২৩ এবং ২৯ শে এপ্রিল অনুষ্ঠিত হয় ৪ঠা মে ফলাফল ঘোষণা করেই দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তার প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি শপথ দিয়েছেন ৯ই মে ২৫শে বৈশাখ তারপরে ই যুগান্তকারী কয়েকটি সিদ্ধান্ত যা বদলে দিয়েছে সারা রাজ্যের প্রশাসনিক কাজ বেড়েছে সরকারি অফিসারদের তৎপরতা অনেকেই ছুটির নাম বাড়ি ফিরেছেন। কি সেই যুগান্তকারী নির্দেশ রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষাটের উর্ধ্ব যারা কাজ করতে তাদেরকে রাখা যাবে না। প্রায় ৫৬ বছর পর পূর্বমেদিনীপুর ভূমিপুত্র শুভেন্দু অধিকারী রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সেই মন্ত্রিসভার অভিনব সিদ্ধান্ত যা সাধারন শিক্ষিত যুবসমাজ আনন্দিত। ষাট বছরের ঊর্ধ্বে রিটার্ড করার পর অনেক অফিসার বহাল ছিলেন সেই কাজে। আর রাজ্য সরকারের নয়া মন্ত্রিসভা সিদ্ধান্তে নতুন কর্মসংস্থান হবে এটা সুনিশ্চিত। পৌরসভা ইলেকট্রিক দপ্তর থেকে পাম্প অপারেটর, ক্যাশ কাউন্টার থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রায় ৬ থেকে ৮ জন ষাট ঊর্ধ্ব কাজ করতেন এবং হলদিয়া পৌরসভার সিইও তিনিও বহাল ছিলেন ষাট ঊর্ধ্ব।
পৌরসভার সূত্রে জানা যায় হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী। তিনি ষাট বছরের উর্ধ্বে এই দপ্তরে ছিলেন রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি জারি হতেই তিনি গত শনিবার থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন আগামী সোমবার অফিসে আসার কথা ।এই সময়কালে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি অনেকটাই স্বস্তি ফেলেছে সাধারণ মানুষের মধ্যে প্রসঙ্গত ২০২২ পাঁচই সেপ্টেম্বর হলদিয়া পৌরসভার নির্বাচিত পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। দীর্ঘদিন নির্বাচন হয়নি, পৌর বোর্ডের দায়িত্বে ছিলেন হলদিয়া মহকুমার শাসক। সুপ্রভাত চট্টোপাধ্যায় সেই সময় কালেই হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগদান করেছিলেন জুলফিকার আলী, পর্যায়ক্রমে হলদিয়া পৌরসভার এসডিও প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করছেন। গত কয়েক মাসেই পায় দুই থেকে তিনজন এসডিও পরিবর্তন হয়েছে তারই মধ্যেই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী এই বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় হলদিয়া পৌরসভার প্রায় ছয় থেকে আট জন সরকারি কর্মচারী ছিলেন ষাট ঊর্ধ্ব। হলদিয়া পৌর এলাকায় ২৯টি ওয়ার্ডে ওয়ার্ডে এলাকার পরিছন্নতা রাখার জন্য যে শ্রমিক নিয়োগ করা ছিল তাদের মধ্যে প্রায় ৬৫ থেকে ৭০ জন ষাট ঊর্ধ্ব কাজ করতেন তাদেরও কাজ বন্ধ হয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু এই সময় কালে প্রশাসনিক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সহ বিভিন্ন কাজে জন্য এসে ফিরে যাচ্ছেন। কারণ সরকারি আধিকারিক না থাকায় সই হচ্ছে না। যদিও হলদিয়া নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী জানিয়েছিলেন নির্বাচনের তিন মাসের মধ্যেই হলদিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই প্রক্রিয়া হয়তো শুরু হয়েছে কিন্তু এই সময়কালে সাধারণ মানুষের জন্য কি কোন সুরাহা করবে রাজ্য সরকার। যদিও এসডিও ম্যাডাম পৌরসভার দায়িত্বে রয়েছেন তাহলে কি পৌরসভা তে এসে বসবেন এসডিও ম্যাডাম। তবে সরকারের এই সিদ্ধান্ত নতুন প্রজন্মের কাছে এক অভিনব যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন । এর ফলে নতুন করে বেকার সমস্যার সমাধান হবে নতুন কর্মস্থানের মধ্য দিয়ে আগামী দিনে কাজে গতি ফিরে আসবে।

No comments