Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম বৈঠকে শুভেন্দু

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম বৈঠকে শুভেন্দু
রাজ্যে অষ্টাদশ বিধানসভা দুটি পর্যায়ে ২৩ এবং ২৯ শে এপ্রিল অনুষ্ঠিত হয় ৪ঠা মে ভোট গণনার পর দুই তৃতীয়াংশ আসন পেয়ে রাজ্যে মন্ত্রিসভা গঠন করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি মুখ…

 



মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম বৈঠকে শুভেন্দু


রাজ্যে অষ্টাদশ বিধানসভা দুটি পর্যায়ে ২৩ এবং ২৯ শে এপ্রিল অনুষ্ঠিত হয় ৪ঠা মে ভোট গণনার পর দুই তৃতীয়াংশ আসন পেয়ে রাজ্যে মন্ত্রিসভা গঠন করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরে বিজেপির নির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে নন্দীগ্রাম বিধানসভা ছেড়ে দিয়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন।  ফলতা বিধানসভা নির্বাচন আগামী একুশে মে নির্বাচনী সভা সেরে রাত্রি আটটায় পূর্ব মেদিনীপুর জেলা  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের বিধানসভা নন্দীগ্রামে দলীয় কর্মী এবং বিধায়কদের  সভায় উপস্থিত হলেন। সূত্রের খবর দুটি পর্যায়ে আলোচনার বিষয় ছিল সাংগঠনিক কাজ ও পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা।

মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শনিবার ১৬ মে প্রথম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী বেশ কয়েকজন বিধায়ক পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক। মুখ্যমন্ত্রী এদিন পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা নিয়ে প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন।

রাত সাড়ে আটটা নাগাদ নন্দীগ্রাম বিধানসভা রেয়াপাড়া দলীয় কার্যালয়ে পৌঁছার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন শুভেন্দু পূর্ব মেদনীপুর জেলা থেকে বিজেপির প্রতীকে জয়ী বেশ কয়েকজন বিধায়ক পরে সেখানে আসার পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও অতিরিক্ত জেলা শাসক।

বিভিন্ন সূত্রের খবর এদিন সেখানে বৈঠক করেন শুভেন্দু। দুটি পর্যায়ে আলোচনার বিষয় ছিল সাংগঠনিক কাজ ও পূর্ব মেদিনীপুর উন্নয়নের রূপরেখা। পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্রে উপ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গেও প্রাথমিক আলোচনা হয়। দলীয় সূত্রের খবর এদিন শুভেন্দুকে সম্বর্ধনা জানানো হয়। বৈঠক শেষে রাত  দলীয় কার্যালয় থেকে তিনি কাথি শান্তি কুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন

No comments