Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে তৃণমূল কংগ্রেসের আইনি সহায়তা দেওয়ার জন্য এলেন দোলাসেন

হলদিয়াতে তৃণমূল কংগ্রেসের আইনি সহায়তা দেওয়ার জন্য এলেন দোলাসেন
অষ্টাদশ বিধানসভার নির্বাচনের ফলাফলের পর বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে বিভিন্ন অফিস দলীয় কার্যালয় দখল এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস…

 


হলদিয়াতে তৃণমূল কংগ্রেসের আইনি সহায়তা দেওয়ার জন্য এলেন দোলাসেন


অষ্টাদশ বিধানসভার নির্বাচনের ফলাফলের পর বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে বিভিন্ন অফিস দলীয় কার্যালয় দখল এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল বিভিন্ন জায়গায় জেলা তৃণমূল কর্মীরা ঘরছাড়া রয়েছে। রাজ্য বিধানসভায় সৌগত রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছিলেন জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল কর্মী ঘরছাড়া রয়েছেন তাদেরকে ঘরে ফেরানোর দাবি নিয়ে। বিধানসভাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কার-পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যারা ২০২১ এ নির্বাচনে যাদের সমাজ বিরোধী হিসেবে নথিভুক্ত আছে। তাদেরকে সরাসরি জেলে পাঠানো হবে। যে সকল কর্মীরা ঘরছাড়া রয়েছেন সাধারণ মানুষ যদি থাকেন যদিও পুলিশের কাছে এই ধরনের কোন অভিযোগ নেই। আমি কথা দিচ্ছি বিজেপি বিধায়ক এবং পুলিশ তাদেরকে  বাড়িতে পৌঁছে দেবে। রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায়  আইনি পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন নেতৃত্বদের দায়িত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্ব দিয়েছিলেন দোলা সেন। আজ হলদিয়া চৈতন্যপুর রাজিব ভবনে দলীয় কর্মীদের নিয়ে সভা করেন।

No comments