অতি সত্বর সরকারী কিষাণমান্ডিতে বোরো মরশুমের ধান ক্রয় করার দাবীতে জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরের নিয়ামকের কাছে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক ; অবিলম্বে সরকারী কিষাণমান্ডি বা সি.পি.সি.(স্থায়ী ধান ক্র…
অতি সত্বর সরকারী কিষাণমান্ডিতে বোরো মরশুমের ধান ক্রয় করার দাবীতে জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরের নিয়ামকের কাছে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক ; অবিলম্বে সরকারী কিষাণমান্ডি বা সি.পি.সি.(স্থায়ী ধান ক্রয় কেন্দ্র)তে বোরো মরশুমের ধান ক্রয় করার দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরের নিয়ামকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,খাদ্য ও সরবরাহ দপ্তর সাধারণত প্রতি বছর ২ রা মে থেকে বোরো মরশুমের ধান ক্রয় করার কাজ শুরু করে। চলতি বছরে গতকাল পর্যন্ত বিধানসভা নির্বাচনের কাজ চলতে থাকায় সেজন্য তা শুরু করা হয়নি। ইতিমধ্যে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির কারণে বোরো ধানচাষীরা ওই বোরো মরশুমের ধান মাঠ থেকে তোলা ও তা খামারজাত করার ক্ষেত্রে ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে বা হচ্ছে। সেজন্য অতি সত্বর চাষীদের কাছ থেকে সরকারী সহায়ক মূল্যে ওই ধান কেনার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা পরিষদের পক্ষ থেকে দপ্তরের জেলা আধিকারিকের নিকট স্মারকলিপি পেশ করে দাবী জানিয়েছি।

No comments