Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গেরুয়া ঝড়, বিভিন্ন পার্টি অফিস দখলের অভিযোগ

গেরুয়া ঝড়, বিভিন্ন পার্টি অফিস দখলের অভিযোগ 
রাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন হয়েছে গত ৪ঠা মে গণনা পূর্ব মেদিনীপুর জেলায় গেরুয়া ঝড় শাসক দল তৃণমূল ধরাশায়ী। নির্বাচনে ফলাফলের পর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যায় …

 


গেরুয়া ঝড়, বিভিন্ন পার্টি অফিস দখলের অভিযোগ 


রাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন হয়েছে গত ৪ঠা মে গণনা পূর্ব মেদিনীপুর জেলায় গেরুয়া ঝড় শাসক দল তৃণমূল ধরাশায়ী। নির্বাচনে ফলাফলের পর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যায় তার ফলে  হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী সংবাদমাধ্যমে জানান  বদলা নয় আমরা বদলেছি রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেজন্যই ২০১১ সালের সিপিএমের পার্টি অফিস দখল আর বর্তমানে তৃণমূলের পার্টি অফিস দখল কোন অফিস দখল না করে প্রয়োজন হলে আমাদের অফিস হবে ত্রিপল টাঙিয়ে ধীরে ধীরে আমরা সেই অফিসে ডেভলপমেন্ট করব। কারোর কোন অফিস দখল বা ভাঙচুর আমাদের বিজেপির সংস্কৃতিতে নেই। তাই যে বা যারা এই ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তারা আমাদের দলের কেউ নয় পুলিশ এবং প্রশাসনকে জানিয়েছেন পুলিশ বিগত সরকারের দলদাসের কাজ করেছেন সেই দলদাস করতে রাজি নয় বিজেপি, পুলিশ পুলিশের স্বাধীনতা নিয়ে তারা তাদের কর্তব্য পালন করুক এটাই আমরা চাই। আজকের এই সাংবাদিক বৈঠকে হলদিয়ার ডেভেলপের অথরিটি বহু জায়গা পড়ে রয়েছে শিল্প চায় হলদিয়ার মানুষের জন্য যে সকল শিল্পপতি বিভিন্ন কারণে চলে গেছেন তাদেরকে অনুরোধ করলেন শিল্প করার জন্য সব রকমের সহযোগিতা পাবেন এছাড়া যারা জায়গা নিয়ে ফেলে রেখেছেন এখনো কিছুই করেননি তাদের উদ্দেশ্যে বললেন। আপনারা শিল্প করুন না হলে ওই জায়গা হলদিয়া উন্নয়ন পর্ষদ কে স্থানান্তরিত করুন যারা শিল্প করতে চায় তাদেরকেই হলদিয়া উন্নয়ন পর্ষদ শিল্পীর জন্য জায়গা দেবে। বেশ কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা খবর আছে হলদিয়া ক্ষুদিরাম স্মৃতি জন্ম উৎসব কমিটির অফিসে বিজেপির পতাকা টাঙ্গানো কিছু ভাঙচুর হয়েছে বলে অভিযোগ হয়। তার পরিপ্রেক্ষিতেই প্রদীপ বিজলী বলেন যে বা যারা করেছে ঠিক করেনি অবিলম্বে এই সকল কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেন এবং পুলিশকে জানিয়ে দিলেন পুলিশ পুলিশের মত কাজ করুক হলদিয়ার বিধায়ক হিসেবে তিনি এই বার্তা দিলেন।



No comments