Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি কর্মচারীদের পোয়াবারো ৪৫ দিনের মধ্যে আসছে সপ্তম পে কমিশন?

সরকারি কর্মচারীদের পোয়া বারো ৪৫ দিনের মধ্যে আসছে সপ্তম পে কমিশন?রাজ্যে পদ্ম ফুটেছে । তৃণমূল সরকারকে সরিয়ে দুই-তৃতীয়াংশ আসর নিয়ে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলে…

 সরকারি কর্মচারীদের পোয়া বারো ৪৫ দিনের মধ্যে আসছে সপ্তম পে কমিশন?

রাজ্যে পদ্ম ফুটেছে । তৃণমূল সরকারকে সরিয়ে দুই-তৃতীয়াংশ আসর নিয়ে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন। যেমন কথা তেমন কাজ সরকারি কর্মচারীরা উজাড় করে ভোট দিয়েছেন রাজ্যে ফুটেছে পদ্মফুল। এবার কি তাহলে কপাল খুলছে বাংলার সরকারি কর্মচারীদের? 

ক্ষমতাশীল রাজ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন ঘোষণা করে করা হয়েছিল। তবে সেই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা এখনো সামনে আসেনি। এদিকে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে । সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই হবে সপ্তম পে কমিশন লাগু এবং ছমাসের মধ্যেই অষ্টম বেতন কমিশন। 

অমিত শাহ বলেছিলেন সারাদেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো ষষ্ঠ বেতন কমিশন চলছে। এবার যখন বিজেপি সরকার গঠন করতে চলছে, সরকারি কর্মচারীদের অপেক্ষা  কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। বহুদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে আলো দেখার আশায় সরকারি কর্মীরা। 

নির্বাচনের আগেই সপ্তম পে কমিশনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিজেপি প্রভাবিত বিভিন্ন সংগঠন সরকারি কর্মচারী পরিষদ। আগামী ৯ই মে রাজ্যে নতুন সরকার শপথ গ্রহণ এবার সত্যিই রাজ্য সরকারি কর্মীদের কপাল খুলে কিনা সেটাই এখন দেখার। বর্তমানে ষষ্ঠ পে কমিশনে আওতায় আঠারো পার্সেন্ট ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। শেষ রাজ্য বাজেটে আরও চার শতাংশ করে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা হলেও সরকারিভাবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি।।

No comments