জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত শ্রমিকজেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানা এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচি অব্যাহত চলছে। তার পরেও গাড়ির ড্রাইভার , হেল্পার ট্রাফিক আইন মেনে না চলে দ্রুত গাড়ি চালানোর জন্য প্রতিনিয়ত ঘ…
জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত শ্রমিক
জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানা এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচি অব্যাহত চলছে। তার পরেও গাড়ির ড্রাইভার , হেল্পার ট্রাফিক আইন মেনে না চলে দ্রুত গাড়ি চালানোর জন্য প্রতিনিয়ত ঘটে চলছে পথদুর্ঘটনা।
পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃত শ্রমিক নাম ঋজু ধাড়া(২৬)। তাঁর বাড়ি হুগলির আরামবাগে। কর্মসূত্রে হলদিয়া বন্দরের শ্রমিক হওয়ার সুবাদে হলদিয়ার বজ্রলালচকে ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হলদিয়ার ভবানীপুর থানা সংলগ্ন এলাকায় মেচেদাগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটারে ধাক্কা মেরে জাতীয় সড়কের পাশে উল্টে পড়ে। অপর প্রান্তে স্কুটারে দুই বন্ধুকে গুরুতর আহত অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় এবং অন্যজন চিকিৎসাধীন।ডাম্পারটিকে আটক করেছে ভবানীপুর থানার পুলিশ। হলদিয়া মহকুমার হাসপাতালে ময়নাতদন্তে রয়েছেন মৃত ব্যক্তি দেহ । এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ব্যক্তি আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হলদিয়ার নব নির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী।

No comments