প্রাক্তন শিক্ষার সংসদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অট্টালিকা বাড়ি ঘিরে চাঞ্চল্যরাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগেই ঘোষণা করেছেন বিভিন্ন দপ্তরে দুর্নীতি এবং এসি এস টি ওবিসি যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা পূর…
প্রাক্তন শিক্ষার সংসদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অট্টালিকা বাড়ি ঘিরে চাঞ্চল্য
রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগেই ঘোষণা করেছেন বিভিন্ন দপ্তরে দুর্নীতি এবং এসি এস টি ওবিসি যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা পূর্ণাঙ্গ তদন্ত করা। বিভিন্ন জেলার সরকারি প্রতিনিধিত্ব করেছিলেন অনেকেই কাউন্সিলর থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান ব্লক সভাপতি থেকে জেলা পরিষদের সভাধিপতি সে বিষয়ে পূর্ণাঙ্গ একটি কমিটি তৈরি করা হয়েছে তদন্ত করার জন্য। তদন্তে রিপোর্ট আসার আগেই পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মানস দাস তার রাজকীয় অট্টালিকা বাড়ি নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।
তৃণমূলের আমলে ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন মানস দাস। তিনি আবার প্রাক্তন হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি থাকাকালীন একাধিক দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। প্রাথমিক শিক্ষকদের বদলি থেকে নিয়োগ সবকিছুতেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ব্রজলাল চক চৌরাস্তার মোড় সংলগ্ন এলাকাতে বহুতল নির্মাণ করেন মানস দাস। পুরো বহুতলই ভাড়া দিয়েছেন। রয়েছে আন্ডার গ্রাউন্ড। পেশা হাই স্কুলের শিক্ষক। হাই স্কুলের শিক্ষককে কিভাবে কোটি কোটি টাকার বাড়ি তৈরি করলেন সেটারই তদন্ত চাইছে স্থানীয় বাসিন্দারা।
No comments