সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশাসনিক বৈঠকে বিধায়কঅষ্টাদশ বিধানসভায় রাজ্যের নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হয়। রাজ্যে নতুন সরকার ১ লা মে ২৫শে বৈশাখ শপথ গ্রহণের মধ্য দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করতে গত রাজ্য সরকারের উন্ন…
সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশাসনিক বৈঠকে বিধায়ক
অষ্টাদশ বিধানসভায় রাজ্যের নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হয়। রাজ্যে নতুন সরকার ১ লা মে ২৫শে বৈশাখ শপথ গ্রহণের মধ্য দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করতে গত রাজ্য সরকারের উন্নয়ন মুলক সমস্ত প্রকল্পগুলোকে চালিয়ে দ্রুততার সঙ্গে বিশেষ করে সামনে বর্ষাকাল তার আগেই ড্রেন, রাস্তা , নিকাশী, পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজের গতি সচল রাখতে প্রশাসনিক বৈঠক করলেন হলদিয়ার নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী। বুধবার ২০ মে তিনি সুতাহাটা ব্লকে প্রশাসনিক আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন। বর্ষার আগে পঞ্চায়েত সমিতি এলাকায় বেহাল রাস্তা সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, পথবাতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সুতাহাটার বিডিও সৌরভ মাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র, হলদিয়ার ভূমিপুত্র বিধায়ক প্রদীপ কুমার বিজলী প্রমুখ।

No comments