Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্র স্মরণ

রবীন্দ্র স্মরণ  সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: মেছেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কবিগুরুর প্রতিকৃ…

 




রবীন্দ্র স্মরণ 

 সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: মেছেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন সহ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের অন্যতম সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক মানব বেরা ও ট্রাস্ট সদস্য গনেন রায়,অধ্যাপিকা অনুরূপা দাস এবং ডাঃ রমেশ বেরা,লক্ষ্মীকান্ত প্রামাণিক,পূর্ণেন্দু বিকাশ পাত্র প্রমূখ। উপস্থিত ব্যক্তিবর্গ রবীন্দ্রনাথের  সাম্প্রদায়িকতা বিরোধী ভাবনা,বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা,রবীন্দ্রনাথের রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা সহ নানান বিষয়ের উপর আলোকপাত করেন। সভাপতি তার ভাষনে আজকে দেশের বর্তমান আবহে বেশী বেশী করে রবীন্দ্রচর্চার উপর গুরুত্ব আরোপ করেন।



No comments