আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্ম জয়ন্তী পালিত হল সোনামুই গৌরা মনীষী স্মরণ প্রস্তুতি কমিটি উদ্যোগে সোনামুইতে কিরণময়ী মঞ্চে। রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, নাচ, হাস্য কৌতুক রোগের চিকিৎসা ও বক্তব্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা। পরিবে…
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্ম জয়ন্তী পালিত হল সোনামুই গৌরা মনীষী স্মরণ প্রস্তুতি কমিটি উদ্যোগে সোনামুইতে কিরণময়ী মঞ্চে। রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, নাচ, হাস্য কৌতুক রোগের চিকিৎসা ও বক্তব্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা। পরিবেশিত হয় মিউজিকের তালে ব্যায়াম ও গিটারে রবীন্দ্র সঙ্গীতের সুর। রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন অরুণ জানা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিভা পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল পাখিরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অজিত মণ্ডল। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অন্যতম আহ্বায়ক তপন জানা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দীপক রায় ও মলয় রায়।

No comments