Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার ভুমিপুত্র শুভেন্দু অধিকারী

রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার ভুমিপুত্র শুভেন্দু অধিকারীপশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্রিগেডের শপথ নিলেন আরো পাঁচজন দপ্তর বন্টন পরে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রি…

 

রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার ভুমিপুত্র শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্রিগেডের শপথ নিলেন আরো পাঁচজন দপ্তর বন্টন পরে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভায় কারা রইলেন 

মে রাজ্যে ভোটের ফলাফল ঘোষিত হয়েছে ২০৭ টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। শুক্রবার শুভেন্দুকে পরিষদীয় দল নেতা হিসেবে বেছে নেওয়া হয়। 

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্র নেতৃত্ব এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।  তার মন্ত্রিসভার পাঁচ জনের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দুজন এবং দক্ষিণবঙ্গ থেকে তিনজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে যেমন আদিবাসী মুভি রয়েছেন তেমনি মাতোয়ার রাজবংশী ও এলাকার বিধায়ক ও আছেন। শুভেন্দু পাঁচ মন্ত্রী হলেন দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল আসুক কীর্তনীয়া নিশীট প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শনিবার ৯ই মে ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শুভেন্দুর শপথ তারপর শপথ নিলেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল মতুয়া বিধায়ক অশোক কীর্তনীয়া আদিবাসী বিধায়ক ক্ষুদিরাম টুডু এবং সর্বশেষে রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত নিশীথ প্রামাণিক। 

ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। খড়গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। আসানসোল দক্ষিণ থেকে জয়ী হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন অশোক কীর্তনীয়া, বাঁকুড়ার রানিবাঁধ থেকে জয়ী হয়েছেন ক্ষুদিরাম টুডু, এবং কোচবিহারের মাথাভাঙ্গা থেকে জয়ী হয়েছেন নিশীথ প্রামানিক। শুভেন্দুর মন্ত্রিসভায় রয়েছেন এই পাঁচ জন তবে কে কোন দপ্তর পাবেন তা ঘোষণা হয়নি। 

প্রসঙ্গত ২০২৬-এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি ২০৭ আসন পেয়েছে পদ্ম শিবির বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে এই প্রশ্ন বারবার ধেয়ে এসেছিল প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময়ে বারবার বলেছেন কোন বাঙালি এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার ধরে এগিয়ে থাকবেন তা নিয়ে বিস্তার আলোচনা এবং জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। রাজ্যে যখন গেরুয়া ঝড় উঠলো তখন সেই জল্পনা আরো জোরালো হয় অবশেষে সেই জল্পনা কে সত্যি করেই শুক্রবার শুভেন্দু কে দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। দলের সকলের প্রস্তাবে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  বিধায়ক দলের বৈঠকের পথ শাহবলেন পরিশোধীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আটটি প্রস্তাব এসেছিল সব প্রস্তাবে একটি নাম ছিল দ্বিতীয় নামের জন্য পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কিন্তু কোন দ্বিতীয় নাম আসেনি তাই শুভেন্দু অধিকারী কে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি পশ্চিমবঙ্গে এবার ভোট হয়েছিল ২৩ এবং ২৯ এপ্রিল। ভোট  গণনা হয় ৪ঠা মে। আজ ৯ই মে ২৫শে বৈশাখ কলিকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

No comments