Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার পরিবর্তন উৎসবে -দিব্যেন্দু

হলদিয়ার পরিবর্তন উৎসবে -দিব্যেন্দু রাজ্যে দুই দফার বিধানসভা অনুষ্ঠিত হয়েছিল ২৩ এবং ২৯ শে এপ্রিল ৪ঠা মে ভোট গণনার পর সারা রাজ্যে গেরুয়া ঝড়ে রাজ্যে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার শপথ গ্রহণ নিয়েছেন ২৫ শে বৈশাখ ৯ই মে…

 



 হলদিয়ার পরিবর্তন উৎসবে -দিব্যেন্দু 

রাজ্যে দুই দফার বিধানসভা অনুষ্ঠিত হয়েছিল ২৩ এবং ২৯ শে এপ্রিল ৪ঠা মে ভোট গণনার পর সারা রাজ্যে গেরুয়া ঝড়ে রাজ্যে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার শপথ গ্রহণ নিয়েছেন ২৫ শে বৈশাখ ৯ই মে। রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। ৪ঠা মে গণনার পর থেকেই  জেলার বিভিন্ন জায়গায় অফিস পতাকা পরিবর্তন ইউনিয়নের গেটে গেট দখলের লড়াই শুরু হয়। ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় প্রশাসনকে  এই ধরনের কার্যকলাপে ভারতীয় জনতা পার্টির সদস্য কেহ নয়। দলের দলদাস না থেকে পুলিশ প্রশাসনকে তাদের থেকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলী তিনিও ডিএম, এসপি এবং থানার ওসিদের ফোন করে বারে বারে জানিয়েছেন এই ধরনের অনৈতিক কাজে যারা যুক্ত তাদেরকে প্রশাসনিক ভাবে হস্তক্ষেপ করার। ১১ই মে হলদিয়া এবং মহিষাদল বিধানসভা এলাকার হলদিয়ার পরিবর্তন উৎসবে মদন চাঁদ র্জীউর প্রসাদ। প্রায় 20000 মানুষজন আজ প্রসাদ সেবন করলেন।

 প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই হলদিয়ার চৈতন্যপুরে পরিবর্তন উৎসবের মাতলেন বিজেপি কর্মী, সমর্থক থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। পরিবর্তন যাত্রা উৎসব কমিটির আয়োজনে মদন চাঁদজিউ মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রীর ভাই তথা এগরার বিধায়ক তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সোমবার ১১ ই মে দুপুরে চৈতন্যপুর বাজারে মদনচাঁদ জিউয়ের পুজো উপলক্ষে ভোগ প্রসাদ বিলি করা হয়। কয়েক হাজার ভক্ত ভোগ প্রসাদ সেবন করেন। উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, বিজেপি জেলা সভাপতি মলয় সিনহা ও পরিবর্তন যাত্রা উৎসব কমিটির সদস্যরা। দিব্যেন্দু অধিকারী বলেন, "রাজ্যে পরিবর্তন এসেছে। মানুষের আশীর্বাদে দাদা মুখ্যমন্ত্রী হয়েছেন। পূর্ব মেদিনীপুর সহ হলদিয়ার মানুষের পাশে আমরা সবসময় আছি। মদনচাঁদ জিউয়ের কাছে হলদিয়ার শিল্প, কর্মসংস্থান ও শান্তির জন্য প্রার্থনা করলাম।"

No comments