Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। ক্যাবিনেট এ  ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। জানালেন রাজ্যের…

 

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। ক্যাবিনেট এ  ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। জানালেন রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচনের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে সুশাসন সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে উন্নয়নের পথ অনুসরণ করেই এগোবে। তিনি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের ফর দ্য পিপল , বাই দ্য পিপল, অফ দ্য পিপল এর আদর্শ অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এই সরকার আমিত্বে চলেনা, নীতিতে চলে। তিনি এও জানান যে নতুন সরকার মানুষের আস্থা নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

প্রথমত শহীদ বিজেপি কর্মীদের৩২১ জন পরিবারের দায়িত্ব গ্রহন।, সীমান্তে  কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ জমি হস্তান্তর, আজ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত বাংলা, বেটি বাঁচাও বেটি পড়াও বিশ্বকর্মা যোজনা মতো কেন্দ্রীয় প্রকল্পে শামিল বাংলা, আজ থেকেই রাজ্যে কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা, সরকারি চাকরি প্রার্থীদের আবেদনের বয়সসীমা বাড়ল পাঁচ বছর। আজকের সাংবাদিক বৈঠকে বললেন ভয় মুক্ত রক্তপাতহীন এবং অবাধ নির্বাচনের জন্য সকলকে ধন্যবাদ জনগণনা সংক্রান্ত গত বছরের নির্দেশ বাংলায় কার্যকরী করা।

No comments