Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেফারীজ এণ্ড আম্পায়ার্স এসোসিয়েশন বার্ষিক সম্মেলন

রেফারীজ এণ্ড আম্পায়ার্স এসোসিয়েশন বার্ষিক সম্মেলন 

 রবিবার ১০ মে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত হল হলদিয়া রেফারীজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশন এর ৪৪ তম  বার্ষিক সাধারণ সভা। হলদিয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার ৫০…

 



    রেফারীজ এণ্ড আম্পায়ার্স এসোসিয়েশন বার্ষিক সম্মেলন 



 রবিবার ১০ মে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত হল হলদিয়া রেফারীজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশন এর ৪৪ তম  বার্ষিক সাধারণ সভা। হলদিয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার ৫০ রেফারী এই সম্মেলন উপস্থিত ছিলেন। কলিকাতা রেফারী এসোসিয়েশন এর কার্যকরী কমিটির সদস্য  রঞ্জিত বক্সীর সভাপতিত্বে আজকের সভা অনুষ্ঠিত হয়।  

পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জলন, স্মরণিকা প্রকাশের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। বিদ্যালয়ের শিক্ষকাগন উদ্বোদনী সংগীত পরিবেশন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান  শিক্ষক দেবাশিস দাস, বিশিষ্ট অতিথি সাম্য চক্রবর্ত্তী সভাপতি, পূর্ব মেদিনীপুর রেফারীজ এসোসিয়েশন।

হলদিয়া রেফারীজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশন থেকে দুজন মিস পূজা গড়াই ও বিশ্বনাথ জানা কে সম্বর্ধনা দেওয়া হয়। তারা "আই এফ এ" তে মনোনীত হয়েছেন এবং কোলকাতা মাঠে দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করছেন।

এবছর ৫ জন মেয়ে  ও ১জন ছেলে নতুন সদস্য/ সদস্যা হয়েছেন।

সভায় রেফারী ও আম্পায়ার্স দের বিভিন্ন সমস্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ বছর যে 5 জন মহিলা স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েরা এসেছে, তাদের নিয়ে সম্পাদক অসিত বরণ জানা  খুব আশাবাদী। যাতে তাদের  উপযুক্ত ট্রেনিং দিয়ে আই এফ এ তে পাঠানো যায়। 

সব শেষে আগামী তিন বছরের জন্য ১৩ জনের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়।

No comments