ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব ওয়েলফেয়ার সোসাইটি,ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক সমিতি, এবং মাদার ফাউন্ডেশন উদ্যোগে নবনির্বাচিত বিধায়কের সম্বর্ধনা সভা
১৯৪৭ সালের ১৫ ই আগস্ট রাজ্যের প্রথম প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদে অলংকৃত করেন বি…
ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব ওয়েলফেয়ার সোসাইটি,ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক সমিতি, এবং মাদার ফাউন্ডেশন উদ্যোগে নবনির্বাচিত বিধায়কের সম্বর্ধনা সভা
১৯৪৭ সালের ১৫ ই আগস্ট রাজ্যের প্রথম প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদে অলংকৃত করেন বিশিষ্ট বৈজ্ঞানিক ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ। কেন্দ্র সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাজ্যের উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্প অবিভক্ত সুতাহাটা বিধানসভা, বর্তমানে মহিষাদল বিধানসভার অন্তর্গত বাড় বাসুদেবপুর গ্রামে প্রায় ৮৪ একর জায়গা উপর প্রতিষ্ঠিত করেছিলেন লোকও ভারতী সংস্থা। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প পরীক্ষামূলকভাবে নিজের জায়গাতেই চালু করেছিলেন। তার সাথে বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা হোমিওপ্যাথি ও এলোপ্যাথি চিকিৎসার গবেষণাগার লোক ভারতীয় সংস্থার মধ্য দিয়ে যার উদ্বোধন করেছিলেন ডঃ সত্যেন্দ্রনাথ বসু। ডঃ ঘোষের আবাস বাড়ি ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে। ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক সমিতির উদ্যোগে প্রতিবছর ২৪ শে ডিসেম্বর অনাড়ম্বর ভাবে সরকারি মর্যাদায় ডক্টর ঘোষের জন্মদিন পালন করেন। অষ্টাদশ বিধানসভা নবনির্বাচিত হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী এই সমিতির অন্যতম পৃষ্ঠপোষক ও উদ্যোক্তাদের মধ্যে অন্যতম দীর্ঘদিন এই জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। বর্তমানে তিনি বিধায়ক হয়েছেন। এই সমিতির দীর্ঘদিনের দাবি গত সপ্তদশ বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল । তাদের মূলত দাবি ডক্টর ঘোষের এই জায়গাকে হেরিটেজ ঘোষণা করা ব্রজলালচক হাই রোড থেকে কুকড়াহাটি পর্যন্ত ডঃ ঘোষের নামে এই রোড কে নামাঙ্কিত করা। তারই জায়গার উপর পূর্ণাবয় একটি মূর্তি প্রতিষ্ঠা করা। অনেকগুলি বিল্ডিং পড়ে রয়েছে সেই বিল্ডিংয়ে বুনিয়াদি শিক্ষা বা কারিগরি শিক্ষা কলেজ নির্মাণ করা। এই দাবিগুলি সমিতির পক্ষ থেকে লোকাল প্রশাসনিক দফতরে জমা দিয়েছিলেন। সমিতির অন্যতম সদস্য দুর্গাপদ মিশ্র বলেন আমাদের সমিতি সদস্য আজ তিনি বিধায়ক হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ কুমার বিজলী। সমিতির সদস্যদের পক্ষ থেকে আজ পদ্ম এবং একটি রূপার কলম দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। তিনি বলেন এই কলম হলদিয়া শহরের উন্নয়নের এবং সাধারণ মানুষের নিরাপত্তা শিল্প কলকারখানা স্থাপন শিক্ষার উন্নয়ন ঘটানো প্রদীপবাবুর হাত ধরে এই কলমে লিপিবদ্ধ হোক । সেই লিপিবদ্ধ আগামী দিনে হলদিয়া ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকুক প্রদীপ বাবুর উন্নয়নের কর্মকান্ড। আজকের এই সংবর্ধনা সভা ক্ষুদিরাম বসু জন্ম উৎসব ওয়েলফেয়ার সোসাইটি এবং মাদার ফাউন্ডেশন উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন তিনটি সমিতির সদস্য ও সদস্যাবৃন্দ।


No comments