Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবী

কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবীসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এক বিবৃতিতে বলেন,গত কয়েকদিন কালবৈশাখীর প্রচন্ড ঝড…

 




  কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবী

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এক বিবৃতিতে বলেন,গত কয়েকদিন কালবৈশাখীর প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,হাওড়া প্রভৃতি ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলির ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তীব্র ঝড়ের কারণে রজনীগন্ধা-গাঁদা-গ্লাডিওলাস-চন্দ্রমল্লিকা প্রভৃতি ফুল গাছগুলির ডাঁটা বা ডাল ভেঙে বাগান একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এর ফলে আগামী দিনে ওই ফুলের যোগানে ঘাটতি দেখারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মূলত গাঁদা ফুলের পাপড়িতে জল ঢুকে ইতিমধ্যে ফুলের পাপড়িতে পচন দেখা দিয়েছে। সে কারণে শীঘ্রই ফুলে দাগ এসে যাবে। ফলস্বরূপ ফুলের গুণমান নষ্ট হবে। আমরা অতি সত্বর ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের সরকারের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া দাবী জানাচ্ছি।



No comments