Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফলতায় নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত কমিশনে, বাতিল গোটা বিধানসভার ভোট গ্রহণ

ফলতায় নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত কমিশনে, বাতিল গোটা বিধানসভার ভোট গ্রহণ

দ্বিতীয় দফায় ভোটের আগে থেকেই সংবাদের শিরোনাম দক্ষিণ ২৪ পরগনা ফলতা, ভোটের দিন ফলতাতেই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে একইসঙ্গে পুননির্বাচন চেয়ে আবেদন যায় কম…

 




ফলতায় নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত কমিশনে, বাতিল গোটা বিধানসভার ভোট গ্রহণ



দ্বিতীয় দফায় ভোটের আগে থেকেই সংবাদের শিরোনাম দক্ষিণ ২৪ পরগনা ফলতা, ভোটের দিন ফলতাতেই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে একইসঙ্গে পুননির্বাচন চেয়ে আবেদন যায় কমিশনের কাছে। আগামী ৪ঠা মে সকাল থেকেই ভোট গণনা শুরু হবে ২৯৩ টি আসনে। কবে নতুন করে ফলতা বিধানসভায় ভোট নেওয়া হবে।

কমিশনের সাফল্যের ব্যর্থতার দাগ লাগিয়ে দিলে দক্ষিণ ২৪ পরগনা ফলতা। শেষ পর্যন্ত গোটা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করতে হলো কমিশনকে। এমন পরিস্থিতি সাম্প্রতিক অতীতে অন্তত পশ্চিমবঙ্গে ঘটেছে বলে কেউ মনে করতে পারছে না। আগামী ২১ মে ফলতা ২৮৫ ভোট গ্রহণ কেন্দ্রে আবার ভোট গ্রহণ হবে আর ভোট গণনা হবে আগামী ২৪ শে মে। এর ফলে সোমবার ফলতাবাদে রাজ্যে ২৯৩ আসনে ভোট গণনা হবে। শনিবার রাতে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে ফলতা বিধানসভার ভোটগ্রহণের বিষয়টি জানিয়েছেন। কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে ফল তার বহু ভোট কেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগ রয়েছে । সেই কারণে গোটা বিধানসভা কেন্দ্রের গত বুধবারের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

দ্বিতীয় দফা ভোটের আগে থেকেই সংবাদের শিরোনাম দক্ষিণ ২৪ পরগনা ফলতা ডায়ান্ড হারবার। পুলিশ জেলা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা বনাম ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। ভোটের দিন ওই ফলতাতেই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে একইসঙ্গে আবেদন যায় কমিশনের কাছে। কোন বুথের পুননির্বাচন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই স্ক্রুটিনি করে কমিশন । দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকেই বেশি বুথে পুননির্বাচনে আবেদন জমা পড়েছিল। সেই তালিকা ছিল ফলতাও। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে ফলতা মগরাহাট ডায়মন্ডহারবার সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় স্ক্রুটিনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে যান কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

পরিস্থিতি খতিয়ে দেখে পুনঃনির্বাচন সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠান সুব্রত। বিশেষ সূত্রে জানা যায় সেই রিপোর্টে বিশেষ করে উল্লেখ ছিল ফলতার নাম। কমিশনের কাছে পাঠানোর প্রস্তাবে সুব্রত জানান ফলতার প্রায় ৩০ টি বুথে পুনঃনির্বাচন করানো হোক। কেন তিনি পুনঃনির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন তার ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর ফলতায় পুননির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। ফলতার একাধিক বুথে নাকি ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। এছাড়া বেশ কয়েকটি বুথে ইভিএম-এ টেপ লাগিয়ে বিভিন্ন দলের প্রতীকে ঢেকে দেওয়াও অভিযোগ ওঠে। ভোটের দিন প্রিজাইটিং অফিসার দুপুর একটা জানান টেপ তুলে দেওয়া হয়েছে কিন্তু ততক্ষণে ওই বুথগুলিতে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। তাহলে ওই বুথগুলি ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। এই বুথগুলিতে পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয় কমিশনকে।। তারপরে কমিশন নতুন করে আবার ফলতা বিধানসভার ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল। আগামী সোমবার ৪ঠা মে যন্ত্রবন্ধী ইভিএম বাক্সে মানুষের রায় গণনার কাজ শুরু হবে। সকাল আটটা থেকে কখনো কখনো কোনো কেন্দ্রের গণনা শেষ হতে রাত পেরিয়ে যায়। গণনা শুরুতেই পোস্টাল ব্যালট করা হয়। তারপরে হয় ইভিএম এর ভোট গণনা কোথাও পোস্টাল ব্যালট না থাকলে সেখানেই ইভিএম গণনা হবে। ভোট গণনা শুরু চার ঘন্টার মধ্যে অর্থাৎ দুপুর বারোটার মধ্যেই ভোটের ফলাফল প্রাথমিক ধারণা আসতে শুরু করে অর্থাৎ ওই সময়ের মধ্যে কয়েক রাউন্ড করা শেষ হয়।

No comments