ভোট গণনার আগের দিন শেষ নির্বাচন, রবিবাসরীয় পাঁচ মন্দির পরিদর্শনের কর্মসূচি পালন করবেন- প্রদীপরাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ শে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ২৩শে এপ্রিল নির্বাচন সম্পন্ন হয়েছে। হলদিয়া ২০…
ভোট গণনার আগের দিন শেষ নির্বাচন, রবিবাসরীয় পাঁচ মন্দির পরিদর্শনের কর্মসূচি পালন করবেন- প্রদীপ
রাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ শে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ২৩শে এপ্রিল নির্বাচন সম্পন্ন হয়েছে। হলদিয়া ২০৯ সংরক্ষিত তফসিল বিধানসভা মানুষের রায় ইভিএম বাক্সবন্দী রয়েছে বাসুদেবপুর গভমেন্ট স্পসন্ড স্কুলে। ৪ঠা মে সকাল থেকেই ভোট গণনা শুরু হবে তারপরেই সরকার গঠনের প্রক্রিয়া চলবে। দ্বিতীয় বা শেষ পর্যায়ে নির্বাচনে রাজ্যে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে। হলদিয়া বিধানসভা ঝিকুড়খালি সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে রাজনৈতিক চাপা উত্তেজনরা রয়েছে। ভোট গণনার দিন এবং তার পরবর্তীকালে হলদিয়ার মানুষ শান্তি-শৃঙ্খলা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে আর তার জন্যই সকলের শুভকামনা জানিয়ে হলদিয়া বিধানসভা এলাকায় পাঁচটি মন্দির পরিদর্শন ও পূজো দেবেন বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী। ৩ রা মে রবিবার সকাল আটটায় শিব মন্দির টাউনশিপ 22 নম্বর ওয়ার্ডে যাবেন এবং সকাল ৮- ৩০ মিনিটে হনুমানজিউর মন্দির ১২ নম্বর ওয়ার্ড, সকাল ন'টায় জগন্নাথ মন্দির ওয়ার্ড নম্বর ১ সকাল ৯-৩০ মিনিট নৃসিংহ মন্দির সুতাহাটা, হলদিয়া ব্লক ২ সকাল ১০ঃ৩০ রামপুর কালী মন্দির।
ইভিএম পাহারা তৎপরতা বিজেপি। তাই স্ট্রং রুমের সামনে পদ্ম শিবিরের মহিলারা বসবেন অবস্থানে-হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী নেতৃত্বে প্রায় ২০০ জন মহিলা স্ট্রং রুমের সামনে অবস্থানে বসবেন বলে জানা গেছে।

No comments