স্ট্রংরুম ঘুরে দেখলেন মহিষাদল ও হলদিয়ার মহিলা মোর্চার নেতৃত্বদের নিয়ে বিজেপি প্রার্থী - প্রদীপ ও সুভাষইভিএম পাহারায় তৎপর বিজেপি । ভোট গণনার আগের দিন রবিবার ৩রা মে রাজ্যের সমস্ত স্ট্রংরুমের সামনে পদ্ম শিবিরের মহিলা কর্মীরা বসেছ…
স্ট্রংরুম ঘুরে দেখলেন মহিষাদল ও হলদিয়ার মহিলা মোর্চার নেতৃত্বদের নিয়ে বিজেপি প্রার্থী - প্রদীপ ও সুভাষ
ইভিএম পাহারায় তৎপর বিজেপি । ভোট গণনার আগের দিন রবিবার ৩রা মে রাজ্যের সমস্ত স্ট্রংরুমের সামনে পদ্ম শিবিরের মহিলা কর্মীরা বসেছেন অবস্থানে। রবিবার থেকে সবসময় বাইরে অবস্থানে বসবেন বিজেপি মহিলা কর্মীরা, পরের দিন সোমবার ৪ঠা মে সকাল থেকে দলের কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা গণনা কেন্দ্রে পৌঁছানোর আগে পর্যন্ত স্ট্রংরুম পাহারা দেবেন মাতৃ শক্তি মহিলারা।
রাজ্যে সর্বোচ্চ স্ট্রংরুম সুরক্ষিত নিশ্চিত করতে তৎপর হচ্ছেন বিজেপি। দ্বিতীয় দফায় ভোট শেষ হওয়ার পর থেকে স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে যে উত্তাপ দেখা দিয়েছে তাকে বিজেপি এই কৌশল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সূত্রে জানা যায় রাজ্যে সর্বত্র বিজেপির তরফে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার ৩রা মে সকাল থেকে বিজেপি সমস্থ প্রার্থী নিজ নিজ বিধানসভা এলাকায় মন্দিরে পুজো দিলেন। হলদিয়া ২০৯ সংরক্ষিত বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী প্রায় পাঁচটি মন্দিরে পরিদর্শন করেন এবং পূজো দিলেন সংবাদমাধ্যমে জানালেন রাজ্যে তথা হলদিয়ার সমস্ত মানুষের মঙ্গল কামনা এবং আগামীকাল নির্বাচনী গণনার সময় যাতে কোনো রকমের বিশৃঙ্খলা অশান্তি না ঘটে সকলে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্যই আজকের সকাল থেকে বেরিয়ে বিভিন্ন মন্দিরে পুজো দিলাম।
প্রসঙ্গত, হলদিয়া মহিষাদল এবং নন্দীগ্রাম তিনটি বিধানসভার ইভিএম বাক্স রয়েছে হলদিয়া বাসুদেবপুর গভমেন্ট স্পসন্ড স্কুলে স্ট্রংরুম পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ সেখানেই প্রায় ৩ শতাধিক মহিলাদের নিয়ে উপস্থিত হন মহিষাদল বিধানসভা বিজেপি প্রার্থী সুভাষ পাঁজা এবং হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলী।

No comments