Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঈদুজ্জোহাতে দুই দিনের পরিবর্তে একদিন ছুটি থাকবে

ঈদুজ্জোহাতে দুই দিনের পরিবর্তে একদিন  ছুটি থাকবেগত ২৭শে নভেম্বর, ২০২৫ তারিখের ৪১৮৮-F(P2) নং বিজ্ঞপ্তির প্রেক্ষিতে, যথাক্রমে ইদ-উল-জোহা (বকরিদ)-এর পূর্বদিন এবং ইদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে ২৬শে মে, ২০২৬ (মঙ্গলবার) এবং ২৭শে মে, ২০২৬ …

 


ঈদুজ্জোহাতে দুই দিনের পরিবর্তে একদিন  ছুটি থাকবে

গত ২৭শে নভেম্বর, ২০২৫ তারিখের ৪১৮৮-F(P2) নং বিজ্ঞপ্তির প্রেক্ষিতে, যথাক্রমে ইদ-উল-জোহা (বকরিদ)-এর পূর্বদিন এবং ইদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে ২৬শে মে, ২০২৬ (মঙ্গলবার) এবং ২৭শে মে, ২০২৬ (বুধবার)-কে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

বর্তমানে, এই মর্মে তথ্য পাওয়া গেছে যে, ইদ-উল-জোহা (বকরিদ) ২৮শে মে, ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে পালিত হবে।

ইদুজ্জোহা বা বকরি ঈদের পূর্বতন রাজ্য মন্ত্রিসভা দুদিনের ছুটি ঘোষণা করেছিলেন। বর্তমান অষ্টাদশ বিধানসভা নির্বাচনে নতুন মন্ত্রিসভা ৯ইমে ২৫ শে বৈশাখ শপথ নিয়েছেন যার মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

উপরোক্ত বিজ্ঞপ্তির আংশিক সংশোধনক্রমে, মাননীয় রাজ্যপাল ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১’-এর ২৫ ধারা অনুযায়ী, ইদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে ২৮শে মে, ২০২৬ (বৃহস্পতিবার)-কে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে সদয় সম্মতি জ্ঞাপন করছেন।

 উক্ত নির্দেশ অনুযায়ী  দুদিন নয় একদিন  ছুটি থাকবে। আগামী ২৮ মে  ছুটি থাকবে।

No comments