Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় কারখানা চুরির করার উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতী গ্রেফতার

হলদিয়ায় কারখানা চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতী গ্রেফতারহলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড(এইচপিএল) কারখানায় চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃত ৩ যুবকের মধ্যে দুজন হলদিয়া পুরসভা…

 


হলদিয়ায় কারখানা চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতী গ্রেফতার

হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড(এইচপিএল) কারখানায় চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃত ৩ যুবকের মধ্যে দুজন হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বাকি একজন হলদিয়ার টাউনশিপের বজ্রনাথচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ২৩শে মে সকালে ওই কারখানার ফেলন প্রোজেক্ট এলাকায় পাঁচিল টপকে ঝোপের মধ্যে চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৫ জন দুষ্কৃতী। তাদের মধ্যে ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে কতর্ব্যরত সিকিউরিটি। বাকি ২ জন কোনরকমে পাঁচিল টপকে পালিয়ে যায়। ধৃতরা হলেন অজয় যাদব, বনমালী দাস ও সুনির্মল দাস। পুলিশের প্রাথমিক অনুমান নির্মীয়মান ওই প্রোজেক্টের লোহার যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীদের দল। কারখানা এবং এইচপিএল লিঙ্ক রোডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি ধৃতদের জেরা করে ওই দলে আরো কতজন যুক্ত রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃতদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কারখানার কোন সামগ্রী তাদের থেকে পাওয়া যায়নি। এই ঘটনার পর তৎপর হয়েছে কারখানা কর্তৃপক্ষ। গেটের বাইরে জমায়েত রুখতে টহলদারি দিচ্ছে এইচপিএলের সিকিউরিটি। দিনের পাশাপাশি রাতেও টহল চলবে বলে জানা গেছে।

No comments