Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা এরিয়া খালি এলাকায় হুগলি নদী বাঁধ পরিদর্শনে বিধায়ক- প্রদীপ

সুতাহাটা এরিয়া খালি এলাকায় হুগলি নদী বাঁধ পরিদর্শনে বিধায়ক- প্রদীপসদ্য অষ্টাদশ বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে নতুন রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। হলদিয়া সদ্য নির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী ভোট গণনার পরের দিন থেকেই …

 


সুতাহাটা এরিয়া খালি এলাকায় হুগলি নদী বাঁধ পরিদর্শনে বিধায়ক- প্রদীপ

সদ্য অষ্টাদশ বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে নতুন রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। হলদিয়া সদ্য নির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী ভোট গণনার পরের দিন থেকেই সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটা ব্লকের কুঁকড়াহাটির এরিয়াখালীতে হুগলি নদীর ভগ্নপ্রায় বাঁধ পরিদর্শনে করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। আসন্ন বর্ষা মুখে জলোচ্ছ্বাসে যে কোনও মুহূর্তে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এরিয়াখালী গ্রামের বাসিন্দারা। রাজ্যে পালাবদলের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার ২৩ শে মে ভগ্নপ্রায় নদীর বাঁধ পরিদর্শন করেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। এছাড়াও ছিলেন সুতাহাটার ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) সৌরভ মাঝি ও সেচ দপ্তরের আধিকারিকরা। কয়েক বছর আগে নদীর তীরে ধস নামে। 

সূত্রে জানা যায়, নদী বাঁধ সংস্কারের বরাত দেওয়া হলেও কিছুটা কাজের পর বিভিন্ন জটিলতায় কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাঁধ। ভরা কটাল বা নিম্নচাপে ফলে নদীর জল বাড়লেই আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলেন, "ভরা কোটালের সময় রাতের ঘুম উড়ে যায়। গত কয়েক বছর আতঙ্কেই দিন কেটেছে। সরকার পালাবদলের পর বিধায়ক এসেছেন। বলেছেন, খুব শীঘ্রই কাজ শুরু হবে। বর্ষার আগে কাজ শেষ হলে সরকারকে ধন্যবাদ জানাব।" সুতাহাটার বিডিও সৌরভ মাঝি বলেন, "গত বছরই মেরামতির বরাত দেওয়া হয়েছিল। কিছুটা কাজ হয়ে অসমাপ্ত রয়েছে। সেচ দফতর ও পুলিশ আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছি। নির্দেশ দিয়েছি, বর্ষার আগেই কাজ শেষ করতে হবে। জেলা সেচ দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু হবে। হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী বলেন, "নদী বাঁধের এই ভাঙন এক দিনের নয়। গ্রামবাসীরা সারা বছর আতঙ্কে থাকেন। আপাতত মেরামতির কাজ হবে। তবে এর স্থায়ী সমাধান দরকার। ভগ্নপ্রায় অংশ ২ কিলোমিটার হলেও প্রায় ৫ কিলোমিটার পাকা বাঁধের জন্য প্রধানমন্ত্রীকে জানাবো। ওটা হয়ে গেলে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।"

No comments