এবার হলদিয়াতে চলবে বুলডোজার চলছে মাইক প্রচার, ফুটপাতে যারা বসে রয়েছে তাদের দেওয়া হচ্ছে নোটিশ অবৈধ ভাবে যারা ফুটপাতের উপর দখল করে বসে রয়েছেন তাদের জন্য মাত্র চার থেকে পাঁচ দিন সময় বেঁধে দিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজ…
এবার হলদিয়াতে চলবে বুলডোজার চলছে মাইক প্রচার, ফুটপাতে যারা বসে রয়েছে তাদের দেওয়া হচ্ছে নোটিশ
অবৈধ ভাবে যারা ফুটপাতের উপর দখল করে বসে রয়েছেন তাদের জন্য মাত্র চার থেকে পাঁচ দিন সময় বেঁধে দিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার কাজ শুরু হয়েছে চলছে মাইক প্রচার। তাই যারা এখনো অবৈধভাবে বসে রয়েছেন তাদেরকে নিজের দায়িত্বে সরে যাওয়ার জন্য পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে চলছে সচেতনতা ও মাইক প্রচার।
প্রসঙ্গত, হলদিয়া শিল্প এলাকা অবৈধ নির্মাণ ফুটপাত দখল করে রয়েছে বহু মানুষজন এছাড়া শিল্প এলাকার বহু পাইপ লাইন গেছে সেই পাইপ লাইনের উপরও ঝুপড়ি হয়ে বসে রয়েছে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই হলদিয়া এসডিও অফিসে প্রশাসনিক সভার পরেই তোড়জোড় পড়েছে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদে তরফ থেকে ইতিমধ্যে মাইক প্রচার এবং অবৈধ নির্মাণ কারীদের দেওয়া হচ্ছে নোটিশ। ফুটপাত দখল মুক্ত করতে ইতিমধ্যে বুলডোজার গাড়ি ভাড়া করার জন্য টেন্ডার টাকা হয়েছে। খুব শিগগিরই শুরু হচ্ছে হলদিয়াতে চলবে বুলডোজার জানিয়ে দিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী।

No comments