রাজ্য সড়কে উল্টে গেল পন্য বোঝাই ট্র্যাক"ট্রাফিক আইন সচেতনতা" শিবির চলছে, নিজে বাঁচুন অপরকে বাঁচান এই কর্মসূচি সারা জেলা জুড়ে প্রতিটি থানা এলাকায় পালিত হচ্ছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের এই কর্মসূচিতে আলোচনার মধ্য দিয়ে ত…
রাজ্য সড়কে উল্টে গেল পন্য বোঝাই ট্র্যাক
"ট্রাফিক আইন সচেতনতা" শিবির চলছে, নিজে বাঁচুন অপরকে বাঁচান এই কর্মসূচি সারা জেলা জুড়ে প্রতিটি থানা এলাকায় পালিত হচ্ছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের এই কর্মসূচিতে আলোচনার মধ্য দিয়ে তার পরিবারের অভিভাবকদের গাড়ির নিয়ন্ত্রণে চালানোর জন্য বার্তা দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও ট্রাফিক আইন না মেনে চলার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে।
সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দ্বারিবেড়িয়া হলদিয়া মেচেদা রাজ্য সড়কে নিরন্তর হারিয়ে উল্টে গেল একটি পণ্য বোঝাই ট্রাক। একটি রাজ্য সড়কের উপর উল্টে পড়ে। রাস্তার উপরে থাকার ফলে বেশ কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ। পণ্য বোঝাই ট্রাক কে পুলিশের হস্তক্ষেপে আটক করা হয়েছে। যান চলাচল সাহাবিক হয়েছে। হতাহতে কোন খবর নেই।

No comments