Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্ত্রিসভার শপথ গ্রহণের পরিপ্রেক্ষিতে পদ্মের দাম ঊর্ধ্বমুখী

মন্ত্রিসভার শপথ গ্রহণের পরিপ্রেক্ষিতে পদ্মের দাম ঊর্ধ্বমুখীসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আগামীকাল রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী সহ নুতন মন্ত্রিসভা গঠন হতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে পদ্ম ফুলের বাজার বেশ চড়া। সারা বাংলা…

 


মন্ত্রিসভার শপথ গ্রহণের পরিপ্রেক্ষিতে পদ্মের দাম ঊর্ধ্বমুখী

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আগামীকাল রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী সহ নুতন মন্ত্রিসভা গঠন হতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে পদ্ম ফুলের বাজার বেশ চড়া। সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, যেখানে কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে এই সময় এক/ একটি পদ্ম বিক্রি হত ১ থেকে ২ টাকায়,আজকের বাজারে সেই পদ্ম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। কলকাতার শহরতলী এলাকায় ওই পদ্ম বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। নতুন মন্ত্রিসভা গঠনের পরিপ্রেক্ষিতে এক ধাক্কায় চাহিদা অনেকটা বেড়ে যাওয়ায় ফুলের দাম ঊর্ধ্বমুখী। স্বভাবতই খুশি ফুলচাষী ও ফুলব্যবসায়ীরা।



No comments