Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

অষ্টাদশ বিধানসভার ভারতীয় জনতা পার্টি বিজেপির দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী

অষ্টাদশ বিধানসভার ভারতীয় জনতা পার্টি বিজেপির দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারীরাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হয়। ২৩ এবং ২৯ এপ্রিল ২৩শে এপ্রিল বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ১৫২ …

 



অষ্টাদশ বিধানসভার ভারতীয় জনতা পার্টি বিজেপির দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী

রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হয়। ২৩ এবং ২৯ এপ্রিল ২৩শে এপ্রিল বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ১৫২ টি কেন্দ্রে। ২৯ এপ্রিল ১৪২টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে সকাল থেকেই বিক্ষিপ্ত ঘটনা ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় বিশেষ করে ২৪ পরগনা ফলতা ডায়মন্ড হারবার এলাকায়। ৪ঠা মে ফলাফল ঘোষণা আগেই ফলতা বিধানসভা নির্বাচন পুনরায় একুশে মে এবং ২৪ শে মে গণনা হবে বলে নির্বাচন কমিশনার তরফ থেকে জানানো হয়েছে। ৪ঠা মে ফলাফলে দুই তৃতীয়াংশ আসন পেয়ে অষ্টাদশ বিধানসভার নতুন সরকার গঠনের জন্য ভারতীয় জনতা পার্টি বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। আজ ৮ মে কলিকাতার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভার জয়ী ভারতীয় জনতা পার্টি বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। রাত পোহালে ই শপথ গ্রহণ অনুষ্ঠান ৯ ই মে ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কলিকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকবেন ভারতবর্ষের যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ নবনির্বাচিত বিধায়ক দলের দলনেতা নির্বাচনের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।

No comments