শ্রমিকদের নির্ভয়ে থাকার আশ্বাস দিলেন বিএমএস জেলা সম্পাদক চন্দনসদ্য অষ্টাদশ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে গত ৪ঠা মে ফলাফল প্রকাশ হয়েছে। দুই তৃতীয়াংশ আসন পেয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতার অবসান ঘটে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়া…
শ্রমিকদের নির্ভয়ে থাকার আশ্বাস দিলেন বিএমএস জেলা সম্পাদক চন্দন
সদ্য অষ্টাদশ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে গত ৪ঠা মে ফলাফল প্রকাশ হয়েছে। দুই তৃতীয়াংশ আসন পেয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতার অবসান ঘটে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে রয়েছে। আগামী ৯ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান। বিভিন্ন হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন কলকারখানার গেটের সামনে গেট দখলের লড়াই চলছে, অফিস ক্লাব দখল করার প্রবণতা চলছে। ভারতীয় মজদুর সংঘ জেলা সম্পাদক চন্দন কুমার প্রামাণিক বলেন ভারতীয় মজদুর সংঘ অরাজনৈতিক দল তবুও রাষ্ট্রের সর্ববৃহৎ সংগঠন এবং বর্তমানে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে আগামী ৯ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান তার আগেই বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল করছে বলে যে খবর সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন তিনি বলেন যে বা যারা এই ধরনের অননৈতিক কাজ করছেন আপনারা বিরত থাকুন এ কাজ বিএমএস কেউ করছে না অতি উৎসাহিত তৃণমূল থেকে যারা বিজেপিতে ঝান্ডা নিয়ে আবির মেখে এই কাজ করছে। ইউনিয়ন অফিস ক্লাব প্রতিষ্ঠান দখল করছেন তাদের জন্য সতর্কবার্তা দিলেন তিনি বললেন বিএমএস এর এই ধরনের কার্যকলাপ নয়, রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে মানুষ চেয়েছেন তাই হয়েছে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তার কার্যকলাপেই আগামী দিনে যে বা যারা অন্য সংগঠন ছিলেন তারা পরিবর্তন করতেই পারেন কিন্তু এই মুহূর্তে যারা পার্টি অফিস দখল এবং ক্লাব প্রতিষ্ঠান দখলের অভিযোগ আসছে তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন এই ধরনের অনৈতিক কাজ থেকে আপনারা বিরত থাকুন ।
ইতিমধ্যে হলদিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কেউ এই ধরনের অনৈতিক কাজ করবেন না। দলের পতাকা নিয়ে যে বা যারা এই কাজ করছেন তারা আমাদের দলের কেউ নয়, পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশ প্রশাসন দলদাস না থেকে তাদের কাজ করবে। তাই যে বা যারা এই ধরনের কাজ করছেন আপনারা সাবধান হয়ে যান।
No comments