চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উদ্ভাবন, নবাগত চিকিৎসকদের নিয়ে সেমিনার
হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ এবং ডঃ বিসিরায় হাসপাতাল উদ্যোগে জৈব রসায়ন বিভাগ অ্যাসোসিয়েশন অফ মেডিকেল বায়োকেমিস্ট অফ ইন্ডিয়া প…
চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উদ্ভাবন, নবাগত চিকিৎসকদের নিয়ে সেমিনার
হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ এবং ডঃ বিসিরায় হাসপাতাল উদ্যোগে জৈব রসায়ন বিভাগ অ্যাসোসিয়েশন অফ মেডিকেল বায়োকেমিস্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার তত্ত্বাবধানে আজকের এই সেমিনার অনুষ্ঠিত হয়। আজকের এই সেমিনারে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন তাদেরকে উন্নত পরিষেবা কিভাবে রোগীর শয্যা পর্যন্ত দেওয়া যায় তারই বিষয় নিয়েই আলোচনা হয়। জানাযা জৈব রসায়ন এখন শুধু ল্যাবের টেস্ট টিউবে আটকে নেই। মলিকিউল ডিজাইন থেকে হাসপাতালের বেড পর্যন্ত পৌছেছে পাঁচ থেকে সাত বছরের মধ্যেই ২০২৬-এ দাঁড়িয়ে চারটে বড় দিগন্ত খুলে গেছে।
জৈব রসায়নের গবেষণাগারে উদ্ভাবন থেকে রোগীর বিছানা পর্যন্ত রূপান্তর বর্তমান চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছে। আধুনিক কৌশল এবং প্রযুক্তির সংমিশ্রণে নতুন ঔষধ আবিষ্কার ও চিকিৎসা পদ্ধতির দ্রুততার এবং আরও সুনির্দিষ্ট হচ্ছে।
জৈব রসায়নে নতুন দিগন্ত ও উদ্ভাবনসমূহ
যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং , উন্নত বিশ্লেষণাত্মক কৌশল, স্মার্ট ড্রাগ ডেলিভারি সিস্টেম, এনজাইম প্রযুক্তির অগ্রগতি, এছাড়া চিকিৎসা প্রয়োগের লক্ষ্য যুক্ত থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পোর্টেবল ডায়াগণস্টিকস। এই নতুন দিগন্ত গুলো কেবল উন্নত চিকিৎসাই নিশ্চিত করছে না বরং তা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে জৈব রসায়ন মুখ্য ভূমিকা পালন করেছে।
আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন ডঃ সোমা গুপ্ত, ডক্টর বুলবুল পুরকাইত, ডক্টর ইন্দ্রনীল, ছিলেন ডক্টর পি সেনগুপ্ত, ডক্টর হেমন্তিকা চক্রবর্তী, ডক্টর সিদ্ধার্থ গুপ্ত,এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারী বৃন্দ।

No comments