গৌ সম্মান আহ্বান জানিয়ে এসডিও এবং সংশ্লিষ্ট থানায় ডেপুটেশন রাজ্যে পশু হত্যা নিয়ে আইনি কড়াকড়ি শুরু হতেই বিভিন্ন জায়গায় ডেপুটেশন রাজ্যে পশু হত্যা নিয়ে আইনি কড়াকড়ি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে নয়া বিজেপি সরকার বুধবার ১৩ ই মে স…
গৌ সম্মান আহ্বান জানিয়ে এসডিও এবং সংশ্লিষ্ট থানায় ডেপুটেশন
রাজ্যে পশু হত্যা নিয়ে আইনি কড়াকড়ি শুরু হতেই বিভিন্ন জায়গায় ডেপুটেশন
রাজ্যে পশু হত্যা নিয়ে আইনি কড়াকড়ি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে নয়া বিজেপি সরকার বুধবার ১৩ ই মে স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু বলি দেওয়া এখন থেকে দণ্ডনীয় অপরাধ। মূলত গরু মহিষ বলদ বা বাছুরের মতো গবাদি পশু গুলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে।
জানা যায় প্রশাসনিক কলকাতা হাইকোর্ট ইতিপূর্বে জনসমক্ষে পশু বলি বা বড় কোন ধর্মীয় অনুষ্ঠানে গণবলি নিয়ন্ত্রণের একাধিক নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ পালন করতেই পশ্চিমবঙ্গ সরকার ১৯৫০ সালের আইনে কঠোর প্রয়োগ নিশ্চিত করতে চাইছে। এছাড়া জনস্বাস্হ্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। আজ হলদিয়া এসডি অফিস এবং হলদিয়ার ভবানীপুর থানার প্রায় শতাধিক সনাতনী গৌ সম্মান আহ্বান জানিয়ে ডেপুটেশন দিলেন তাদের ছয় দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশনের নেতৃত্ব দেন বুদ্ধদেব আর্য পূর্ব মেদিনীপুর জেলা প্রভারি, গৌ সম্মান অভিযানের, ছিলেন সুমন্ত দাস হলদিয়ার প্রভারি প্রচারক প্রমূখ।

No comments