বিদ্যুৎ গ্রাহকদের সভা সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাতিল সহ সমস্ত লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া, ক্ষুদ্র শিল্পে মিনিমাম চার্জ প্রত্যাহার ও গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্…
বিদ্যুৎ গ্রাহকদের সভা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাতিল সহ সমস্ত লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া, ক্ষুদ্র শিল্পে মিনিমাম চার্জ প্রত্যাহার ও গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন (আবেকা)'র আহ্বানে আগামী ২ রা জুন কলকাতার সল্টলেকের বিদ্যুৎ ভবনে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির প্রস্তুতিতে আজ বিকেলে মেছেদা রোকেয়া হলে সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য রাখেন, অ্যাবেকার সম্পাদক সুব্রত বিশ্বাস। সভায় এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক,শংকর মালাকার, সনাতন গিরি প্রমূখ। সভায় জেলার ১৪ টি কাস্টমার কেয়ার সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সুব্রতবাবু তার বক্তব্যে বলেন, সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করেছেন-"স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়"। এ বিষয়ে বর্তমান রাজ্য সরকার তাদের অবস্থান পরিস্কার করুক।
No comments