পুরাতন মামলা জেরে হলদিয়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সকাল থেকে হলদিয়া থানায় জিজ্ঞাসাবাদসদ্য রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। রাজ্যের পালা বদল হয়ে সরকার প্রতিষ্ঠিত হয়ে শপথ গ্রহণ করেছেন বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছে…
পুরাতন মামলা জেরে হলদিয়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সকাল থেকে হলদিয়া থানায় জিজ্ঞাসাবাদ
সদ্য রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। রাজ্যের পালা বদল হয়ে সরকার প্রতিষ্ঠিত হয়ে শপথ গ্রহণ করেছেন বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আজ ১৪ ই মে বুধবার সকাল হলদিয়া তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম নেতৃত্ব শ্যামল মাইতি কে হলদিয়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চলে। যদিও সোশ্যাল মিডিয়ায় তাকে গ্রেফতার করেছে বলে প্রচার হয়। তৃণমূল কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েন। সূত্রে জানা যায় পুরাতন একটি মামলার জেরে দুর্গাচক থানার পুলিশ তুলে এনে হলদিয়া থানা জিজ্ঞাসাবাদ চলে দীর্ঘ সময় অবশেষে রাত্রি আটটার সময় জিজ্ঞাসাবাদ করে শ্যামল মাইতিকে ছেড়ে দেন। কোন মামলায় তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ এটাও জানা যায়নি। শ্যামল মাইতি কে ফোন করলে নেটওয়ার্ক বিভ্রাটে যোগাযোগ করা সম্ভব হয়নি।

No comments