জরুরী ভিত্তিতে পাইপ লাইন সংস্কারের কাজ শুরু সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :জরুরী ভিত্তিতে ফেটে যাওয়া পাইপ সংস্কারের কাজ শুরু করল পি এইচ ই দপ্তর। টোপা ড্রেনেজ খালের উত্তর দিকের বাঁধ পথশ্রী চার প্রকল্পে পিচ রাস্তা তৈরির কারণে রাস…
জরুরী ভিত্তিতে পাইপ লাইন সংস্কারের কাজ শুরু
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :জরুরী ভিত্তিতে ফেটে যাওয়া পাইপ সংস্কারের কাজ শুরু করল পি এইচ ই দপ্তর। টোপা ড্রেনেজ খালের উত্তর দিকের বাঁধ পথশ্রী চার প্রকল্পে পিচ রাস্তা তৈরির কারণে রাস্তার নিচ দিয়ে যাওয়া পাইপ লাইন ফাটিয়ে দেয় রাস্তার কাজে নিযুক্ত জেসিবি মেশিন। ফলস্বরূপ প্রায় মাসাধিক কাল ধরে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রামে বন্ধ রয়েছে পি এইচ ই প্রকল্পের জল সরবরাহ। গতকালই এ বিষয়ে ব্লক জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক/মহকুমা শাসক/ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়েছিল।
সংগঠনের কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক জানান,স্মারকলিপি পাওয়ার পর পরই জেলা শাসকের নির্দেশে পি এইচ ই প্রকল্পের অধীনস্থ ঠিকাদার সংস্থা ফেটে যাওয়া পাইপ সংস্কারের কাজে হাত দেয়। আগামী তিন/চার দিনের মধ্যেই জল সরবরাহ স্বাভাবিক করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments