Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচনী সভা

নির্বাচনী সভাসংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: মহিষাদল বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী তপন কুমার মাইতির এর সমর্থনে মহিষাদল শহীদ স্তম্ভে আজ বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভা কেন্দ্রের…

 



নির্বাচনী সভা

সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: মহিষাদল বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী তপন কুমার মাইতির এর সমর্থনে মহিষাদল শহীদ স্তম্ভে আজ বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন কুমার মাইতি। তিনি তার বক্তব্যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তুলে জেলার কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্তি করুন,ওড়িশা কোস্টাল ক্যানেল পূর্ণ সংস্কার,হলদি নদীর উপর তেরপেখ্যাতে কংক্রিটের ব্রীজ নির্মাণ,মহিষাদলের জলনিকাশী সমস্যার সমাধান,এলাকার বেহাল রাস্তাগুলি সংস্কার,মহিষাদল হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সহ পরিকাঠামো উন্নয়ন পাশাপাশি বিধানসভা এলাকার সর্বপ্রকার উন্নয়নের দাবী তোলেন। সভায় দলের নির্বাচন উপলক্ষে মূল বক্তব্য তুলে ধরেন,দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য ফনি ভূষণ চক্রবর্তী ও দ্বিজেন বেতাল,চন্দন সাহু প্রমুখ। সভা পরিচালনা করেন,বিধানসভা নির্বাচন কমিটির কো-অর্ডিনেটর আশীষ দোলই। 

নারায়ণবাবু তার বক্তব্যে, এস আই আর এর নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গরিব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে দলের নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী বিমল কুমার মাইতি সকালে ওসমানচক এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন। 



No comments