নির্বাচনী প্রচারসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :তমলুক কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট)মনোনীত প্রার্থী অরুণ জানার সমর্থনে মেছেদা পথসাথী গেস্ট হাউসে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়…
নির্বাচনী প্রচার
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :তমলুক কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট)মনোনীত প্রার্থী অরুণ জানার সমর্থনে মেছেদা পথসাথী গেস্ট হাউসে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমল সাঁই। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া।
পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের মনোনীত প্রার্থী আনন্দ বরন হান্ডার সমর্থনে আজ বিকালে খন্যাডিহি বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রার্থী খন্যাডিহি বাজারে দলের কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রায় সামিল হন। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মধুসূদন বেরা।
আনন্দবাবু দেউলিয়া-খন্যাডিহি রাস্তা প্রশস্ত করে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা সমাধান ও গাজই-খড়িচক কানাইচক খাল সংস্কার করে জল নিকাশি সমস্যা সমাধানের দাবী তোলেন। এছাড়াও পানসিলায় সরকারী উদ্যোগে নির্মিত ফুলবাজার অবিলম্বে চালু,সরকারীভাবে ফুলের হিমঘর নির্মান ও ফুল থেকে উপজাত সামগ্রী তৈরীর কারখানা গড়ে তোলার দাবীতে যে আন্দোলন চলছে,সেই আন্দোলনেরও পাশে থাকার বার্তা দেন।
অন্যদিকে পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু প্রধানের সমর্থনে পাঁশকুড়া পুরাতন বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন, দলের জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অঞ্জন জানা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, এস আই আর এর নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গরিব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

No comments