Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রীষ্মের শুরুতেই কোলাঘাট এলাকায় পানীয় জলের তীব্র সংকট

গ্রীষ্মের শুরুতেই কোলাঘাট এলাকায় পানীয় জলের তীব্র সংকটসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রূপনারায়ণ থেকে মাত্র আট/দশ কিলোমিটার এলাকার মধ্যেই কোলাঘাট ব্লক। প্রায় বছর দশেক আগে জনসাধারণের দাবীকে মান্যতা দিয়ে রূপনারায়ণের জলকে শোধন …

 





গ্রীষ্মের শুরুতেই কোলাঘাট এলাকায় পানীয় জলের তীব্র সংকট

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রূপনারায়ণ থেকে মাত্র আট/দশ কিলোমিটার এলাকার মধ্যেই কোলাঘাট ব্লক। প্রায় বছর দশেক আগে জনসাধারণের দাবীকে মান্যতা দিয়ে রূপনারায়ণের জলকে শোধন করে গোটা ব্লক এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পক্ষ থেকে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেইমতো ছাতিন্দাতে গড়ে উঠেছিল পি এইচ ই'র ওই প্রকল্প। যা চালু হয় ২০১৮ সালে। ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই একটি করে রিজার্ভার তৈরি করে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেয় দপ্তর। কিন্তু তার কয়েক বছর যেতে না যেতেই ঠিকমত করে পানীয় জলের পাইপলাইন রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়শই বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটছে। মূল রিজার্ভার থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামের সব পাড়াতে এখনো পাইপ লাইন পোতার কাজ সম্পন্ন হয়নি। আবার যে পাড়াগুলিতে পাইপলাইন গিয়েছে, সে পাড়াগুলির অনেকগুলিতে এখনো জল যায়নি।

যে এলাকাগুলিতে জল সরবরাহ হচ্ছে সেখানেও শেষ প্রান্তে জলের গতি নেই বললেই চলে। তাছাড়াও নির্দিষ্ট সময় অনুসারে জল সরবরাহ প্রায়শই করা হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়,প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নেই ঠিকাদারের রক্ষণাবেক্ষণ করবার জন্য স্থায়ী বা অস্থায়ী কর্মচারী। একেক জন কর্মচারী একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার দায়িত্বে থাকায় তাদের পরিষেবা থেকে কার্যত বঞ্চিত উপভোক্তারা। এর উপর রয়েছে নুতন করে রাস্তা বা ব্রীজ তৈরীর পরিপ্রেক্ষিতে নানা ধরনের বিপত্তি। বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের যোগীদহে টোপা-ড্রেনেজ খালের উপর একটি ব্রীজ নির্মিত হওয়ার কারণে প্রায় এক বছরেরও বেশি সময় পার্শ্ববর্তী পরমানন্দপুর-মারকন্ডপুর-জগন্নাথপুর-রামনগর-কৃষ্ণনগর-আড়িশান্ডা প্রভৃতি গ্রামগুলিতে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। তার উপর বর্তমানে টোপা-ড্রেনেজ খালের উত্তর দিকের বাঁধটি পথশ্রী চার প্রকল্পে নির্মিত হওয়ার কারণে রাস্তা তৈরীর কাজে নিযুক্ত জেসিবি মেশিনে জলের পাইপ নষ্ট করে দেওয়ায় পার্শ্ববর্তী চাপদা-বাঁকাডাঙ্গা-পরমানন্দপুরের একাংশ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভরা গ্রীষ্মের মরশুমে ইতিমধ্যেই ব্লক জুড়ে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের নির্বাচনী প্রচার ছাড়া অন্য দলগুলির নির্বাচনী প্রচারে বিষয়টি নিয়ে কোন বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে না। ব্লকের প্রতিটি বাড়িতে পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল সরবরাহের দাবী নিয়ে নিয়ত সরব কোলাঘাট ব্লক জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। সংগঠনের কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক বলেন,এ বিষয়ে ব্লক প্রশাসন সহ পি এইচ ই দপ্তর এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-জুনিয়ার ইঞ্জিনিয়ার কে একাধিকবার ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে অবগত করা হলেও কার্যত বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দপ্তর। অতি সত্বর জরুরী ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা হলে সংগঠন ভুক্তভোগী সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে নারায়নবাবু হুঁশিয়ারি দেন।



No comments