ভোট আসে ভোট জায়, নেতারা কথা দিয়ে কথা রাখেনি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটআসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হবে হলদিয়া বিধানসভা অন্তর্গত বরদা গ্রামে ভোট বয়কটের ডাক দিলেন ৪৩ নম্বর ব…
ভোট আসে ভোট জায়, নেতারা কথা দিয়ে কথা রাখেনি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট
আসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হবে হলদিয়া বিধানসভা অন্তর্গত বরদা গ্রামে ভোট বয়কটের ডাক দিলেন ৪৩ নম্বর বুথের ভোটারা। তারা জানালেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অভিযোগ করার পরও তাদের রাস্তা সারানোর কাজ হয়নি।
বাম আমলে মোরাম রাস্তা হয়েছিল শুরু হয়েছিল কংক্রিটের ঢালাই রাস্তা । ২০১১ সালে বাম বিদায় নিয়েছে। তারপরে বিধানসভা লোকসভা গ্রাম পঞ্চায়েত নির্বাচন চলে গেছে। প্রার্থীরা যায় আশ্বাস দেয় কিন্তু কার্যকরী করে না তার জন্যই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র সাফাই গায়লেন তিন বলেন কাজ করতে ইচ্ছুক ওই এলাকা চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তার জন্য উন্নয়ন করতে চায় না। বিজেপি কর্মীরা বাধা দেয় কাজে। আমাদের পাড়া আমাদের সমাধান রেজুলেশন করা রয়েছে ভোটের পরেই কাজ শুরু হবে। যারা ভোট বয়কট করছেন বলছেন তারা বিজেপি করে বলেই তারা বয়কোট করবেন বলছে। ওই এলাকায় ভোট হবে সুনিশ্চিত তিনি জানান।
চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না বলেন শাসক দল ভাতে না মেরে পাতেমার চেষ্টা করছেন আমরা বারে বারে জানিও ওই এলাকার রাস্তা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের মুরগি বাচ্চা কৃষকদের জন্য ধান সবদিক থেকে বঞ্চিত রেখেছে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি। আমরা লিখিতভাবে বিডিও এবং জেলা শাসক কে জানিয়েছি।
ভারতীয় জনতা পার্টি বিজেপি হলদিয়া বিধানসভার প্রার্থী প্রদীপ বিজয়ী বলেন আজকের অশোক মিশ্র সাফাই করছেন বিরোধী রাজনৈতিক দল বিজেপি দ্বারা পরিচালিত বলেই আমাদের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত কে অন্ধকারে রেখে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র চৈতন্যপুর এলাকার উন্নয়নের কাজগুলি করছেন না। তিনি রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। এখন ক্যামেরা সামনে দাঁড়িয়ে তিনি সাফাই গাইছেন । প্রদীপবাবু বলেন আমরা খুব শীঘ্রই ওই রাস্তা কাজ সহ চৈতন্যপুর এলাকার উন্নয়নের কাজ করবো।

No comments