Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রুট ম্যাচ অব্যাহত

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রুট ম্যাচ অব্যাহতআসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৯ এপ্রিল। ২৩শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন অনুষ্ঠিত হবে । এখনো পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ…

 


 কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রুট ম্যাচ অব্যাহত

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৯ এপ্রিল। ২৩শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন অনুষ্ঠিত হবে । এখনো পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্র বাহিনী রয়েছে। এবারের নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ টোল ফ্রি নাম্বার এবং থানা নাম্বার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে, যাতে এবারে নির্বাচনে ভয় সন্ত্রাস কোনরকমে ভোটারগন না পেয়ে তারা বিচলিত না হয়। কোন রকমে ভয় দেখানো বা বুথ ক্যাপচারিং কোন রকমে ধমক বা নিষেধাজ্ঞায় প্রতিবন্ধকতা এই ধরনের কোন সমস্যা ভোটাররা পেলেই অবশ্যই স্থানীয় প্রশাসনে নজরে আনার জন্য আজ হলদিয়া চকদ্বীপা স্কুলে 100 ব্যাটালিয়ন আমেদাবাদ গুজরাট এক সমবায় সি -আর/ ৫ (C- R/5) কেন্দ্রীয় বাহিনী রুট ম্যাচ এবং সাধারণ মানুষের সঙ্গে নিজের ভোট নিজে দিন ভয় ভীতি দূরে রেখে এবারে নির্বাচনে অংশগ্রহণ করার বার্তা দিলেন। রুট ম্যাচের সময় তাদের মূল উদ্দেশ্য এবারের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ নিষ্পাপ ও ভয় মুক্ত নির্বাচন নিশ্চিত করা। তার জন্য সহায়তা নিরাপত্তা ও বিশ্বাসের বার্তা দেওয়ার জন্যই সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন সি আর পি এফ ডি জি সুবোধ ডাণ্ডে। ব্রজলালচক হাই রোড এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য যেমন আবেদন করলেন এছাড়া কয়েকটি বুথ এলাকার পরিদর্শন এবং রূট ম্যাচ করলেন।

No comments