১ নম্বর ওয়ার্ড সুতাহাটায় বেহাল রাস্তা মেরামতি ও নিকাশি ব্যবস্থা দাবি তুলে ভোট বয়কটের ডাক
হলদিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড সুতাহাটায় বেহাল রাস্তা মেরামতি ও নিকাশি ব্যবস্থা দাবি তুলে ভোট বয়কটের ডাক দিল এলাকাবাসীরা। তাদের অভিযো…
১ নম্বর ওয়ার্ড সুতাহাটায় বেহাল রাস্তা মেরামতি ও নিকাশি ব্যবস্থা দাবি তুলে ভোট বয়কটের ডাক
হলদিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড সুতাহাটায় বেহাল রাস্তা মেরামতি ও নিকাশি ব্যবস্থা দাবি তুলে ভোট বয়কটের ডাক দিল এলাকাবাসীরা। তাদের অভিযোগ নির্বাচন এলে প্রার্থীরা প্রতিশ্রুতি দেয় ভোট চলে গেলে তাদের দেখা পাওয়া যায় না। ২০২৬ এ নির্বাচনে সিদ্ধান্ত নিয়েছে ভোট দিতে যাবে না। বর্ষা পড়লেই রাস্তা উপর জল উঠে যায়,স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে জল পেরিয়ে যেতে হয়। সন্ধ্যা হলে বিপদ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়।দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, পথ বাতি নেই, নিকাশির ব্যবস্থা নেই বিভিন্ন জায়গায় জানিও কোন সুরাহা না হওয়ায় ভোট বয়কটে সিদ্ধান্ত নেয়।প্রায় ৩০ টি পরিবার রয়েছে ওই এলাকায়।স্থানীয় বাসিন্দা চন্দন মন্ডল বলেন, সবাইয়ের মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি এবারে ভোট বয়কটে। ভোট এলে মনে হয় দাদাদের কাছে ঘুরে আছি ভোটের জন্য হাতজোড়ো করে এলাম, ভোট দিলেই এবারে হয়ে যাবে।এবারে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ভোট বয়কটে। সঞ্জিতা মাইতি বলেন, চারিদিকে রাস্তা হয়ে গেছে, বাড়ি বাড়ি রাস্তা হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে না। গত দু বছর আগে এক কোমর জল বেরিয়ে যেতে হয়েছে, বর্ষা এলেই খুব সমস্যা হয়।পৌর এলাকায় সব জায়গায় আলো হয়ে গেলও এখানে আলো নেই। যে রাস্তা দিবে তাকেই সমর্থন করব।
হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সেলে সভাপতি আরিফ হোসেন বলেন,২০১৬ সাল থেকে তৃণমূলের কোন বিধায়ক নেই ২৪ এ লোকসভা নির্বাচনে বিজেপি সাংসদ । শুধু হলদিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড সুতাহাটা নয় আরো অনেক জায়গা সমস্যা রয়েছে, হলদিয়া উন্নয়ন স্তব্ধ।২০২১ এর বিজেপি বিধায়ক ২০২৪-এ লোকসভায় বিজেপি সাংসদ।কেন্দ্রে ক্ষমতা থেকেও কোন কাজ করেনি। ২০১১ সালে তৃণমূল জিতার পর যেটুকু উন্নয়ন হয়েছিল তারপর থেকে হলদিয়ায় উন্নয়ন স্তব্ধ। এবারে নির্বাচনে যদি তৃণমূলের বিধায়ক হয় তাহলে দ্রুত সমস্যা সমাধান হবে। আমি উনাদের কাছে যাব সিদ্ধান্তের কথা জানাবো। কংগ্রেস প্রার্থী অভিনন্দন মন্ডল বলেন আমরা যখন বাম আমলে পৌরপরে ক্ষমতায় ছিলাম মরার রাস্তা মাটির রাস্তা থেকে মলম রাস্তা, বরাবর রাস্তা থেকে কংক্রিট রাস্তা আমরাই তৈরি করেছিলাম। ২০১১ সালে পরবর্তী কালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর হলদিয়া পৌর এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। ওই এলাকার মানুষের সঙ্গে আমি সহমত অবিলম্বে উন্নয়ন করা দরকার। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী বলেন এই সরকার সাড়ে তিন বছর হলদিয়া পৌরসভা নির্বাচন করেনি।হলদিয়া পৌরসভা ২৯ টি ওয়ার্ডে পরিষেবা প্রায় বন্ধ। বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে হলদিয়া পৌরসভা নির্বাচন করাবো। তারপরেই সবাই পরিষেবা মিলবে। আমি যাব উনাদেরকে বুঝাবো।

No comments