নির্বাচন সম্পন্ন হলেও হিংসার রাজনীতি থামছে না নন্দীগ্রামে।
বিধানসভা নির্বাচন ২০২৬ ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নন্দীগ্রামে, তবে নির্বাচনের পরবর্তী সময়ে হিংসায় জর্জরিত নন্দীগ্রাম। নন্দীগ্রামের বল দুই গ্রাম পঞ্চায়েতের গোপাল…
নির্বাচন সম্পন্ন হলেও হিংসার রাজনীতি থামছে না নন্দীগ্রামে।
বিধানসভা নির্বাচন ২০২৬ ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নন্দীগ্রামে, তবে নির্বাচনের পরবর্তী সময়ে হিংসায় জর্জরিত নন্দীগ্রাম। নন্দীগ্রামের বল দুই গ্রাম পঞ্চায়েতের গোপালচক বাণীবিতান বুথে এক জেলে পরিবার বিজেপি করার অপরাধে তাদের মাছ ধরার জালে আগুন দিল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমর্থকরা। গোপালচক বাণী-বিতান বুথের বিজেপি সমর্থক তথা জেলে শংকর খালুয়া বলেন নির্বাচনের আগে থেকে তাদেরকে শাসানো হয়েছিল নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। তারপরেই গতকাল রাতে ই তাদের মাছ ধরার ৫ লক্ষ অধিক টাকার জালে আগুন জ্বালানো হয়।প্রত্যন্ত গ্রাম হওয়ার জন্য রাতের খাবার খেয়ে ওই পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে প্রতিবেশীরা দেখতে পেয়ে সবাই এসে ওই পরিবারের সমস্ত সদস্যরা মিলে ওই আগুন নেভানো হয় তবে কোনোভাবে রক্ষা করা যায়নি । আক্রান্ত পরিবারের সদস্য শংকর খালুয়া অভিযোগ করেন তার ভাই সুদর্শন খালুয়া তৃণমূল সমর্থক সব সময় হুমকি দিত, এমনকি আগে ঘর ভাঙচুর পুকুরে বিষ প্রভৃতি খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকেছে, এ বারে নির্বাচনের আগে হুমকি দিত নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে, নির্বাচন মিটতেই এইরকমই বড়সড়ো ক্ষতি।।

No comments